somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়স ৪০ হওয়ার আগেই ১০ কাজ করুন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. অবসর জীবনের জন্য সঞ্চয় দরকার। এর জন্য একটি পৃথক সঞ্চয়ী অ্যাকাউন্ট রাখুন। উপার্জনের ১০ শতাংশ সেখানে জমানো উচিত। আয় ও বয়স বৃদ্ধির সঙ্গে সঞ্চয়ের পরিমাণও বাড়াতে হবে। আয়ের ১০ শতাংশ সঞ্চয় করলে চল্লিশের পর আর চিন্তা নেই বলেই মত দেন অভিজ্ঞজনরা। তবে ছয় মাস অন্তর বা বছর শেষে বা বোনাস মিললে বাড়তি অংশ অ্যাকাউন্টে ফেলে রাখুন। ২. কোথাও বিনিয়োগ বুদ্ধিমানের কাজ হতে পারে। অবসর জীবনের কথা মাথায় রেখে অন্য খাতে বিনিয়োগের পরিকল্পনা রাখতে পারেন। শেয়ারবাজারে লগ্নি ভালো চিন্তা হতে পারে। তবে নিজেকে খালি করে বিনিয়োগে যাওয়া উচিত নয়। সঞ্চয়ের অ্যাকাউন্ট যেন এতে ক্ষতিগ্রস্ত না হয়। ৩. সঞ্চয় করতে থাকুন। পাশাপাশি বড় ধরনের খরচ সামলাতে আলাদা একটি ফান্ড গঠনের চেষ্টা করুন। জীবনে এমন খরচের উপলক্ষ আসে। ঋণ, ছুটি কাটানো বা বাচ্চাদের জন্য এসব খরচের দরকার হয়। আয়ের নির্দিষ্ট একটা অংশ জমিয়ে এমন ফান্ড গঠন করা যায়। তা ছাড়া বাড়তি পয়সা হাতে এলেও এ কাজে লাগাতে পারেন। ৪. বাসস্থানের স্থায়ী ব্যবস্থা করতে চাইলে পৃথক পরিকল্পনা লাগবে। এখন ফ্ল্যাট কেনার জন্য নানা সুযোগ মেলে। কেমন বাড়ি বা ফ্ল্যাট দরকার তা ঠিক করুন। এর বাজারমূল্যের হিসাব করে সে অনুযায়ী অর্থ জমাতে পারেন। এ ছাড়া বাড়ি বা ফ্ল্যাট কিনতে ব্যাংক ঋণেরও ব্যবস্থা রয়েছে। ডাউন পেমেন্ট দিয়ে থাকার ব্যবস্থা হয়ে যেতে পারে। ধীরে ধীরে বাকিটা কিস্তি আকারে শোধ করতে হবে। ৫. সম্পদ গড়ে তোলার পেছনে মন দিন। বার্ষিক আয়ের লক্ষ্য নির্ধারণ করে ফেলুন। সম্পদশালী হতে হলে সুষ্ঠু পরিকল্পনা দরকার। ওই লক্ষ্যে পৌঁছতে কী দরকার তা শনাক্ত করুন। এ কাজে বাস্তবিক হবেন। এ ক্ষেত্রে সময় ঠিক করে নেওয়া জরুরি বিষয়। একই সময়ে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। প্রতিশ্রুতিশীল হতে পারলে সম্পদ গড়ে তোলা সম্ভব। ৬. প্রয়োজনমাফিক ইনস্যুরেন্স করে রাখা ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বীমা বেশ কাজের। এ ছাড়া দামি গাড়ি বা দুর্ঘটনাকে মাথায় রেখে ইনস্যুরেন্স করে নিন। প্রতি বছর ইনস্যুরেন্সের অর্থ পরিশোধের অভ্যাস গড়ে তুলুন। তাতে করে বাড়তি ঝক্কি বলে মনে হবে না। ৭. খরচ সামলাতে আয় বাড়ানোর কথা বলেন সবাই। কিন্তু ভিন্ন পরীক্ষা চালাতে পারেন। কিছুদিনের জন্য অন্যান্য খরচ থেকে কিছু অর্থ বাঁচানোর চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনুন। দেখবেন বেশ কিছু অর্থ হয়তো পকেটেই থেকে যাচ্ছে। ৮. নিজের ওপর বিনিয়োগটাই সবচেয়ে বেশি কাজের। সফল মানুষ এ কাজ থেকে বিরত থাকেন না। বিশেষ করে যত পারেন শিখতে থাকুন। যেকোনো বিষয়ে কোনো কোর্স করে ফেলুন। এটা বাড়তি আয়ের ব্যবস্থা করবে। জ্ঞান যত বাড়বে, আপনার আয়ের পথ তত সুগম হবে। ৯. কোনো প্রতিষ্ঠানের চাকুরে হলে সেখানে আপনার জন্য রয়েছে নানা সুযোগ সুবিধা। এর পুরোটা গ্রহণ করুন। না জেনে থাকলে এইচআর বিভাগের সঙ্গে আলাপ করে জেনে নিন। প্রভিডেন্ট ফান্ডে অর্থ জমা করতে পারেন। এ ছাড়া স্বাস্থ্য বিষয়ে কোনো সুবিধা থাকলে তা গ্রহণ করুন। ১০. জীবনের বড় কিছু কাজের জন্য আগাম প্রস্তুতি নিতে থাকুন। বিয়ে বা সন্তান নেওয়ার বিষয়টি মাথায় রেখে বাড়তি অর্থ জমা করুন। অর্থ ও সম্পদের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সুষ্ঠু ও পরিষ্কার পরিকল্পনা দাঁড় করান। অবসরে কী করবেন তা নিয়ে একটি ইচ্ছা মনে পুষে রাখুন। সেই ইচ্ছাটা বাস্তবায়নের পথ খুঁজলেই গোছালো হয়ে উঠবেন আপনি। -See more
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×