somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর ৭ কৌশল শিখে নিন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়টি মোটেই সহজ কাজ নয়। এক্ষেত্রে শরীর ও মন যেমন সুস্থ থাকা চাই তেমন শতভাগ চেষ্টাও থাকা চাই। এ লেখায় তুলে ধরা হলো উৎপাদনশীলতা বাড়ানোর সাতটি উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।

কাজের তালিকা করুন
আপনি কী কী কাজ করবেন, তার তালিকা ছাড়া কোনোভাবে কাজে সফল হতে পারবেন না। এজন্য আপনার প্রয়োজন নির্দিষ্ট কাজের তালিকা করে নেওয়া। এ কাজটি যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। কারণ কর্মক্ষেত্রে প্রতিনিয়ত নতুন কাজ তালিকায় চলে আসে। আবার পুরনো কোনো কাজও হঠাৎ করে জরুরি হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার কাজ হবে কার্যকর একটি তালিকা তৈরি করা এবং গুরুত্ব অনুযায়ী কাজগুলো শেষ করার জন্য মনোযোগী হওয়া।

স্বাস্থ্যকর নাশতা খান
উদ্যম ছাড়া সঠিকভাবে কাজ করা সম্ভব নয়। আর এ উদ্যম তৈরি করতে পারে স্বাস্থ্যকর নাশতা। কাজের ফাকে আপনার যখনই প্রয়োজন হবে তখনই খেয়ে নেবেন স্বাস্থ্যকর নাশতা। জাংক ফুড বা বাড়তি তেল, লবণ ও চিনি ব্যবহার করে রান্না খাবার বাদ দিতে হবে। তাজা ফলমূল, ফলের জুস ইত্যাদি খাবেন।

কাজের স্থান ছিমছাম রাখুন
কর্মক্ষেত্রে আপনি যত বড় জায়গা নিয়ে কাজ করবেন ততই ঝামেলা হবে। আর তাই কর্মস্থল যতটা সম্ভব ছোট রাখুন। অনেকেই মনে করেন অগোছালো ডেস্ক আপনার সৃজনশীলতা বাড়াবে। কিন্তু এ বিষয়টি মনে রাখতে হবে যে, অগোছালো ডেস্ক আপনার উৎপাদনশীলতা কমিয়ে দেবে। তাই কাজের স্থান যথাসম্ভব ছিমছাম রাখুন। এতে আপনার উৎপাদনশীলতা বাড়বে।

চা-কফি
চা কিংবা কফি কর্মস্থলে উৎপাদনশীলতা বাড়াতে পারে। মূলত উদ্যম বাড়ানোর জন্যই কাজ করে চা কিংবা কফি। তাই যখন উদ্যম প্রয়োজন তখনই পান করুন চা কিংবা কফি। শুধু উদ্যমই নয়, কোনো বিষয়ে মনোযোগ বাড়াতে এবং সমস্যা সমাধান করতে কার্যকর ভূমিকা রাখে চা-কফি।

বিরতি নিন
একটানা কাজ করতে গিয়ে অনেকেই উদ্যম হারিয়ে ফেলেন। এতে মানুষের কর্মক্ষেত্রে স্থবিরতা গ্রাস করতে পারে। তাই একটানা কাজের সময় কিছু সময় বের করে বিরতি নিন। বিরতি আপনার কাজের উদ্যমকে বাড়াতে সহায়তা করবে।

ঘুমিয়ে নিন
একটানা কঠিন কাজ করতে গেল আপনার উদ্যম নাও থাকতে পারে। এতে সৃজনশীলতা ও সৃষ্টিশীলতাও কমে যাবে। কিন্তু আপনি যদি একটু ঘুমিয়ে নেন তাহলে আবার উদ্যম ফিরে পাবেন। তাই কাজে খুব বিরক্ত হয়ে গেলে কিংবা একঘেয়ে হয়ে গেলে একটু ঘুমিয়ে নিন। বিভিন্ন অফিসে এখন এ বিষয়টি মাথায় রেখে ঘুমানোর জন্য আলাদা কক্ষ বরাদ্দ করছে। এতে কর্মীদের কাজের উৎসাহও বাড়ছে।

মুখোমুখি কথা বলুন, হাঁটুন
চেয়ার-টেবিলে একটানা বসে কাজ করে যাওয়ায় আপনার উৎপাদনশীলতা বাড়াবে না। শুধু টেলিফোনে নয়, আপনার বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে মিটিং ও মুখোমুখি আলোচনা করা প্রয়োজন। এতে নানা বিষয়ে বাস্তবসম্মত ধারণা যেমন পাওয়া যাবে তেমন সঠিক সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। এছাড়া এতে মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাবে এবং কাজের উৎসাহও বাড়বে।See more
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×