''আজ খুশির বন্যা টেনে তুমি এলে কাছে
কতটা কাল তুমি ছিলে আমার থেকে অনেক দূরে
ব্যথাভরা এই জীবনটা ছিল কীট পতঙ্গের মত
তোমার আামার মিলনে ফুল ফুটল যত
মেনে নিতে চায়নি কেউ আমাদের ভালবাসা
অনেক স্বপ্নের জালবুনে বেধেঁছিলাম কত আশা
তুমি আমি পাশাপাশি হাত ধরে হেঁটেছিলাম অনেকটা পথ
অনেক আশা ছিল ভাবতাম হবেই জয়
দূর দিগন্তে হারিয়ে যেতাম পেতাম না কোন ভয়
জানতাম না এই দুনিয়ায় হবে আমাদের মহা পরাজয়
এখন নেই কোন ভয়,নেই হারাবার ভয়
থাকবেনা চোখের পানি
তোমার আমার যত অতৃপ্ত ভালবাসা
তা শুধু আমারাই জানি
এসো,হাত রাখ আমারা হাতে
চলো,দূরে কোথাও যাই চলে
পৃথিবী থেকে আমরা যে আজ বহু দূরে
ভালবাসবো শুধু নিজেরই মতো করে'
কাব্যমালা
রিয়াজ রিজভী
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




