একি দেখিলাম!!!
১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি থাকি চট্টগ্রাম নামের ছোট্ট এবং সুন্দর একটি শহরে। গতকাল সেই ছোট্ট আর সুন্দর শহরে এসেছিলেন অনেককককক বড্ড পদের অধিকারী চীফ অ্যাডভাইসার ড. ফখরুদ্দিন আহমেদ। তিনি এসেছিলেন অনেককক বড্ড গাড়িবহর নিয়ে! ভার্সিটি থেকে ফিরছিলাম শ্রান্ত ক্লান্ত হয়ে! হঠাৎ পুলিশ দিল আটকে! কি ব্যাপার !!!!!!!! চিরচেনা জি.ই.সি মোড়ে এর আগে এরকম তো আগে কখনো হয়নি! চারিদিকে ফিসফাস! এই এসে গেল বলে!!!!!!! ২০ মিনিট পরে অবশেষে তিনি আসলেন!!!!!!! ৫ মিনিটেই চলেও গেলেন! কিন্তু একি দেখিলাম!!!
জি.ই.সি মোড়ের যে জায়গায় আমাদের মহা সম্মানিত ট্রাফিক পুলিশগুলো ঘোড়ার মত দাড়িয়ে দাড়িয়ে ঘুমাতো আজ তারা যেন তাদের ভুলে যাওয়া দায়িত্ব তাদের স্মৃতিতে এসে উঁকি দিচ্ছে!আজ তারা খুবই তৎপর!!!রাস্তাটি তাই এক্কেবারে ক্লিয়ার!!! রাস্তার ওপর যে ডাস্টবিনটি ছিল ওটাও কোথায় ডুব মেরেছে!!! হায় হায়!!! ফকিরগুলো কই গেল??সকালেও তো ছিল!!অ্যাডভাইসার আসছেন বলে তারা কি আজ তাদের অর্ধকর্মদিবস ছুটি হয়ে গেল? হায় হায় !!! এত সুখ রাখি কোথায়??? এযে আমার 'আজি হতে শতবর্ষ' পরে পাওয়া বাংলাদেশ আজকেই এসে ধরা দিল!!!
মাননীয় চীফ অ্যাডভাইসার আপনি প্রতিদিন আসেন না ?? আপনি আসলে আর জ্যামে পড়ে প্রসূতিকে আর ছটফট করতে হত না!! ডাস্টবিনের গন্ধ ঢাকতে নাকের উপর এসে রুমালটাকে আর ছটফট করতে হতনা!!! মনের মত করে তৈরী করে দিন না আমাদের এই শহরটাকে !! আপনিই তো পারবেন!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন