সুখের বাক্সটাকে একটু আলগা করতে গিয়েই ধরা দেয় এক রাশ যন্ত্রনা ;
যন্ত্রনার সাগরে ডুব সাঁতার কাটতে কাটতেই কেটে যায় দীর্ঘ সাদা রাত্রি।
দিনের ঘোর লাগা অন্ধকারে ডুবে যেতে ইচ্ছে করে-
ইচ্ছে করে দু’হাতে তুলে নেই প্রতিশোধের আগুন।
ইথারের চলন্ত ফটোগ্রাফ মোড়ানো বীভৎসতা আমাকে কাঁপায়-প্রতি মুহূর্তে ;
আমি নির্বাক চেয়ে থাকি , যেন চেয়ে থাকাটাই এখন অনেক বড় একটা কাজের মধ্যে পড়ে।
এই যে এতো প্রতিবাদ সভা –মিছিল-সমাবেশ কোন কিছুতেই খুঁজে পাইনা দিনের তপ্ত আলো।
কেবল ডুবে যেতে থাকি-এপার থেকে ওপাড়ে,
পৃথিবীর অন্য কোন প্রান্তে –
যেখানে আমার বোন থাকে ,
যেখানে আমার ভাই থাকে ,
যেখানে বসবাস করে আমার কোলের সন্তান।
আমি তাদের হাহাকার শুনি, দু’হাতে বন্ধ করে রাখি কর্ন গ্রন্থি ;
তাদের বিদীর্ন চিৎকার আমার অস্থিমজ্জাকে ভেদ করে লোহিত কনিকায় নাড়া দেয়।
তবু আমি কিছুই করতে পারিনা-কিছুই না।
বিধাতা-আমাকে একটু অশ্রু দাও,
যন্ত্রনার মহা সমুদ্রে আমি চিৎকার করে কাঁদতে চাই।
আলোচিত ব্লগ
ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।