ডাক বাক্সটা শুন্যই পরে থাকে .।।।
ছোট্ট লাল ডাকবাক্স।ধূলো জমে মলীন তার চেহারা খানা, বহুদিনের অব্যহৃত অভূক্ত বাক্স খানা কেবলি উপহাস করে চলেছে।
সেই কিশোরি বেলার দিন,স্কুল থেকে ফিরেই ওর মুখ টা একবার হলেও খোলা চা -ই চাই-যদি কোন চিঠি এসে থাকে।যেন তেন চিঠি না-বন্ধুর হাতের লেখা চিঠি।ও বয়সে চিঠি বন্ধুর চলটা ছিলো বেশ,কোন এক অজানা প্রান্ত থেকে মিষ্টি করে কেউ লিখছে আর এ প্রান্তে তা পড়ার টেবিল জায়গা করে নিচ্ছে -সে এক অন্যরকম ভালো লাগা।আর এই ভালো লাগার মাত্রা আরো বহুগুন বাড়িয়ে দিতো ভুল বানানের আবেগীয় কথার মালা যাকে বলা যায় প্রেম পত্র।
না তা আর বেশী দিন ডাকে আসার সাহস পেতোনা।সদর দরজার ফাঁক গলিয়ে ঠিক জায়গা করে নিতো,নয়তো নোট বুকের ভাঁজ গলিয়ে।সেই একি কথার চর্বিত চর্বন-ভালোবাসি ভালোবাসি।যতবার পড়ি বিরক্ত লাগে ঠিকই কিন্তু মনের ভেতর প্রশ্নরা এসে উঁকি দেয়-কে এই যুবক?
আজ আর কোন অপেক্ষারা ভীর করেনা এই শুন্য চত্বরে,সবটাই যেনো খোলামেলা।
কে কাকে আলিঞ্জনে রাখলো আর কেইবা ছেড়ে দিল ইথার তরঙ্গে তা পু্রো পরিস্কার।সেলফি দিয়ে জানিয়ে দিচ্ছে সুখী দম্পতির হাসি হাসি মুখ।কোন রহস্য নেই,জানার আগ্রহ নেই।এক জনকে বোঝার আগেই অন্য একজন এসে হাজির।কোথায় তার দেশ,কি তার সমাচার কিছুই জানেনা এই ভাঙ্গাচোড়া ডাকবাক্স।কেবল চেয়ে থাকে পলক হীন চোখে।।কখোন তা সত্য আবার কখোন তা মিথ্যা-কে তা জানে।
তাইতো প্রতীক্ষা নামক শব্দটা ডিকশনারীর শেষ পাতায় তুলে রেখেছি।কোন দিন যদি মনে হয় সত্যি কেউ আছে অন্য কোন প্রান্তে -কেবল আমার জন্যে।ঠিক সে দিন তাকে নামিয়ে এই ডাক বাক্সে তুলে দেবো।দেখবে ঠিকি পৌঁছে যাবে সঠিক গন্তব্যে।
ভুল বানানে লেখা চিঠি খানা খুঁজে নেবে তার আসল ঠিকানা।
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
ছোটগল্প: আমি ডাক্তার হবো
দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন
অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!
বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।