ভোরের সূর্য দেখনি কোনদিন ;
তুমি কি করে জানবে তানপুরার কান্নার সুর কতোটা করুন হয় ।
শেষ রাতের ফাগুন বৃষ্টিতে কতোটা উত্তাপ ছড়ানো থাকে।
তুমি কোনদিন কবিতার হাত ধরে সমুদ্রে নামোনি ,
মধ্যরাতের নিস্তব্ধ আকাশ কতোটা নিঃসংগ জেগে থাকে পলকহীন চোখে ;
দেখা হয়নি তোমার।
তোমার ঠান্ডা ঘরের হীম শিতল শব্দ ভেদ করে পৌঁছাতে পারেনি ডাহুকের হাহাকার ,
তুমি কি করে জানবে ঝুম বৃষ্টিতে টিনের চালে অবিরাম প্লাবনের মূর্ছনা ?
প্রেয়সীর হাত ধরে কখনো কি নেমেছো হাটুজল শ্রাবনে?
তার কোমরের ভাঁজ ছুঁয়ে দেখেছো কতোটা উন্মাদনা খেলা করে ?
তার কপালেও কি এমন টিপ ছিল –লাল আর সবুজে আঁকা ?
তার ঠোঁট জুরে কি নেমে এসেছিল সীমাহীন আকুলতা ?
তুমি কি কখনো বড় রাস্তার ধারে ছাউনী ঢাকা দোকানে চা খেয়েছো ?
ঘন পাতির আদা চা ,তোমার প্রাতঃরাশের গরম কফির মতোন অভিজাত নয়।
কাসন্দি দিয়ে পেয়ারা খেয়েছো কি কখনো ;
তুমি কি করে বুঝবে তার ঝাঁঝেও রমনীর কপোল বেয়ে টুপ করে বৃষ্টি ঝরে।
তুমি দেখেছো নায়াগ্রার জলপ্রপাত ,দেখেছো ম্যাগডোনালসের বিফ বার্গার ;
এই ছোট্ট ঘরে লবন দিয়ে পান্তা খেতে কেমন লাগে জানা হয়নি কোনদিন।
গোধুলীতো সব প্রান্তেই অস্তমিত হয় ;
তবু কোন কোন সন্ধ্যা ভীষন অন্যরকম,
কোন কোন বিকেল বিষন্ন কুহেলী ,
কোন কোন রাত একলা এলোমেলো ।
তুমি সেই প্রান্ত স্পর্শ করোনি,
তুমি কবিতাতে স্নান করোনি,
তুমি জানতেই পারোনি –
কবিতার মাঝেই বাস্তবতার সুন্দরতম পরাজয়।।
কবিতার মাঝেই বাস্তবতার সুন্দরতম পরাজয়।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।