আমরা কি কোন মানুষ নাকি ?
মানুষগুলি বুঝি অন্যরকম ;
ওদের কোন চোখ নেই,বোধ নেই ।
উন্মাত্তাল বানর জীবন সঙ্গী হয়েছে নি্ত্য,
সারাদিন উচ্চমাত্রার ধ্ববনীতে বিরক্ত হবার অবসর নেই যেন।
মানুষগুলি একেবারেই অন্যরকম ;
নাসিকারন্ধ্রে থাকে না অক্সিজেনের আনাগোনা ,
উপচে পড়া ডাস্টবিনের বিকট দুর্গন্ধ মাথায় নিয়ে
অবলীলায় হেঁটে চলে পাশ কাটিয়ে ।
দৈনিক ছাপানো মৃত্যূ সংবাদ লাগে ভাতের মতোই অতি সাধারন।
মানুষগুলি আসলেই অন্যরকম ;
ব্যস্ত রাজপথে বিশাল ব্যানার রাঙিয়ে চিৎকার করি জয়োল্লাসে ;
অভুক্ত জনপদ পিছে পড়ে থাকে ;
সত্তুর হাজার অথবা তার চাইতেও অধিক বেশিতে কাটে শোকের মাতম।
পোস্টারের সবটা জুরে কেবল নিজের মুখচ্ছবি ;
শোক গাঁথা অধ্যায় কবে উৎসবের মাতাল হাওয়া ছড়ালো-
এ প্রশ্নে সবাই নিশ্চুপ ।
মানুষগুলি সত্যিই বুঝি অন্যরকম ;
ওদের ভীষন ক্ষমতা;
ইচ্ছে করলেই চা-পাতির এক কোপে ফেলে দিতে পারে কল্লা।
ইচ্ছে করলেই রিমান্ডে নিয়ে দখল করতে পারে শেষ নি;শ্বাস,
চৌদ্দ টুকরো করে হাড্ডি সরালেও টু শব্দটি করবেনা কাঙাল গুলো।
মানুষগুলি এমনি -
ওদের চোখ আছে --তাতে নেই আলোর দিপ্তী ।
ওদের নাসিকা আছে --কার্বনের তিক্ত রসে ভরা ।
ওদের কন্ঠ আছে --অযাচিত আস্ফালনে হা্মলে পড়ার ।
ওদের হাত আছে --নিস্তেজ করে দিতে পারে বিরোধী শক্তিকে। ।
আমরা এই সব মানুষ নিয়েই থাকি ।

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



