মেঘের হাতে পাঠালাম অভিমানের চিঠি ;
ঠিকানা , সেটা জানা নেই।
আদৌ ওগলিতে হাঁটা হয়নি এজন্মে।
যাপিত সময় কেবল স্বপ্নের ঘোর লাগা অন্ধকারেই পথ হারিয়েছে।
কোন পাড়ার কোন বাড়ির দরজায় কলবেল চাপলে ,
ওপাশ থেকে ভাড়ি কণ্ঠ জেগে উঠবে- তাও জানা হয়নি আজো।
কেবল বিধ্বংসী চাঁদকে স্বাক্ষী করে লিখে দিলাম দু’লাইনের একটি ছেঁড়া-পত্র,
নিমজ্জিত আলোর লেলিহান বিষ্ফোরন জড়ানো খামে ।
তীব্র হতে আরো বেশী তীব্রতর রমনীর পাড়ভাঙ্গা আহবান ;
উপেক্ষিত হাসির সুরেলা ছন্দে পড়ে নিও ভুল বানানে সাজানো অপেক্ষার আকুতি।
তারপর না হয় ভাদ্রের ধুপছায়া রোদের ঝিরঝির শ্যামল প্রভাতে ছুঁড়ে ফেলে দিও আস্তাকুড়ে,
সামান্য কাগজ ফেলার দায়ে কারাদন্ড দেবেনা নগর-পিতা।
ব্যাকটেরিয়া নিধনের তেজষ্ক্রিয়ায় গলে যাবে প্রত্যেকটি বর্ন-অক্ষর-দা্রি-কমা ;
আধুনিক প্রযুক্তির ঝাড়ুদার উড়িয়ে নেবে ধুলো পথে জমে থাকা ছাইয়ের স্তূপ ,
মুক্তির আনন্দে উল্লোসিত হবে শতবর্ষে বন্দি থাকা ভাবনার জঞ্জাল।।
(বানান ভুলের জন্যে কোন ভাবেই লেখককে দায়ী করা যাবে না।কী-বোর্ডের সব দায়।)

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



