চলে যাচ্ছি ;
খোলা দরজা ভিড়িয়ে দাও ,
ভেতর থেকে লক করে নাও ,
আনমনা মন ভুলেই যাবে –
এক্ষনি এই লকের চাবি ঘুরিয়ে নাও।
ঠিকে ঝির ভীষন রকম চুরির বাতিক;
মানিব্যাগটা সামলে রেখো ,
অফিস পথে যাবার সময় চাবির গোছা সঙ্গে রেখো ।
চলে যাচ্ছি ,
আকাশ থেকে রাতের আলো সড়ে যাচ্ছে ।
মাথার পাশের ছোট্ট ঘড়ি এলার্ম দিবে,
ফ্রীজের ভেতর জেলি-বাটার সবই আছে।
তোমার যেমন বাজে অভ্যেস,
জানি বাটারগুলোই ধংস হবে।
বুঝতে চাওনা –বয়স হলেই ওজন বাড়ে,
ফেরার পথে আধ ঘন্টা হেঁটে নিবে।
চলে যাচ্ছি ,
মিটিং হলেই বিকেল বেলা লাঞ্চ করোনা,
খাবার আগে লিওসেকটিল খেয়ে নিও ।
মানিব্যাগের কোনায় একটি পাতা রাখাই আছে।
রাত্রি হলে নেটের বুকে মুখ গুঁজোনা,
ঘন ঘন সিগারেটে টান দিও না।
আমার আর কিবা ক্ষতি,
যাবার বলেই চলে যাচ্ছি।
তোমার জীবন যত্ন করে তোমার রেখো,
অবহেলার তীব্র দহণ সঙ্গে থাকুক।
ভালোথাকার সব’কটা সুর তোমার ঘরের তানপুরাতে ছন্দ তুলুক।
(বহুদিন পর একটি কবিতা লিখলাম।একদন নিরবিছিন্ন নির্দলীয় নিরাপদ কবিতা।এইসব কবিতা নিজেই এতো বেশি আহত , একে আর নতুন করে চাপাতি দিয়ে কোপাতে হয় না।।)

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



