তোমাকে ভুলে থাকবার এক প্রশস্ত ওয়াদামগ্ন আমি ;
খুলে বসে আছি তোমার লেখা খেরোখাতা ।
তোমাকে আর কোন দিন মনে করবোনা ভাবতে ভাবতে ;
আলোকচিত্রে চোখ রেখে রেখে রাত্রি কেটে ভোর ।
তোমাকে আর একবারো পেছন ফিরে ডাক দেব না জেনেও ;
কী ভীষন রকম উলঙ্গ মানবীর আহবান ।
জানি তুমি নউ উড়ন্ত মেঘদল ,
তুমি রাজহংশ নউ ,
পালকহীন শরীরে ভর করে উড়তে চাইছে না কোন স্বপ্নহংসী ,
ব্যস্ত জনপদে দু’পাঁয়ে ভর করে হেঁটে যাওয়াই তোমার নিত্য অভ্যেস ।
সেই চিরচেনা রাস্তাটা থেকে তোমাকে একটু সড়ে আসতে বলেছি মাত্র ;
নগ্ন পাঁ ছুঁয়ে দাঁড়াতে বলেছি নিজস্ব আকাশের নীচে ,
রূপসা নদীর পাড় ঘেঁসে বেড়ে ওঠা নরম কাশফুলের সাদা ঘ্রাণ মাখতে বলেছি সর্বাঙ্গে ।
শত সহস্র শতাব্দ গড়া কঠিন বৃত্ত থেকে কেবল একবার বের হয়ে দেখো-
এখানে কী আশ্চর্য রকম রোদ খেলা করে ,
এখানে সকাল হয় ডাহুকের ঠোঁট জোড়া হেসে ,
এঁটো কাঁদা মেখে আর একবার খেলো কানামাছি ভোঁ ভোঁ , সাত চাড়া অথবা ডাঙ্গুলি ।
জীবনের সূত্র মেলেনা কারো কোন দিন ;
জটিল সূত্রের মাঝেই বেঁচে থাকে কারোবা অতীত কারোবা বর্তমান ;
অভিযোগ রেখে যাব না ধূলোময় প্রান্তর মাঝে ;
শুধু সুরহীন সেতারের ক্লান্ত আকুতির মতোন ডেকে যাব –
ফিরে এসো অনির্বাণ ,
ব্যর্থ খোলসের আভরণ ঝেড়ে ,
ফিরে এসো ধান শালিকের কুঞ্জে ভরা অবহেলিত এই সোনার বাংলায় ।।

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।