somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খনার বচন ( বাংলা লোক-সংস্কৃতি সংগ্রহের একটি ক্ষুদ্র প্রচেষ্টা )

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(দশম শ্রেণী-তে পড়াকালীন আমি ও আমার কতিপয় বন্ধু মিলে একটি ফোকলোর গ্রুপ তৈরি করে বাংলাদেশের লোক সংস্কৃতি সংগ্রহ করার একটি উদ্যোগ নিয়েছিলাম। দুঃখজনকভাবে সেটি বেশিদূর আগায় নি। আমার কাছে যেটুকু সংগ্রহে ছিল তার থেকে কিছু পোস্ট করলাম। আপনাদের কাছে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।)

¤সারারাত রামায়ণ পড়ি সকালে উঠি কয় "সীতা কার বাপ?"

¤পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয়,
সেই বত্‍সর বন্যা হয়।

¤চোরে চোরে আলি (বন্ধুত্ব)
এক চোরে বিয়া করইন
আরক চোরর হালি(শ্যালিকা)। ~সিলেট~
অর্থ: চোরে চোরে মাসতুতো ভাই।

¤চ'তে কাদা,ব'শাখে শীত,
বর্ষা হইব কদাচিত্‍। ~কিশোরগঞ্জ~
অর্থ: চৈত্রে বৃষ্টি বেশি হলে আর বৈশাখে শীত পরলে,নতুন বছর
বৃষ্টি কম হবে।

¤আইলে সুন্দর কিয়ারী(জমি),
নাকে সুন্দর ঝিয়ারী(নারী)।
অর্থ:সুন্দর নাক নারীর সৌন্দর্য বৃদ্ধি করে,আর সুন্দর আইল ক্ষেতের শ্রী বৃদ্ধি করে।

¤পৌষের কুয়া বৈশাখের ফল,
য'দ্দিন কুয়া ত'দ্দিন জল-
শনিতে সাত মঙ্গলে/(বুধ)তিন,
আর সব দিন দিন।
অর্থ: পৌষে যতদিন কুয়াশা হবে বৈশাখেও ততদিন হবে।শনিবারে বৃষ্টি শুরু হলে অনবরত সাতদিন বৃষ্টি হবে।মঙ্গলবারে (মতান্তরে বুধ) বৃষ্টি শুরু হলে টানা তিনদিন থাকবে।এছাড়া অন্যবারে বৃষ্টি শুরু হলে সেইদিন হয়েই থেমে যাবে।

¤চৈতে বিষ্টি,নাশে রিষ্টি(অনিষ্ট),
চাষার ক্ষেতে শুভ দৃষ্টি।
অর্থ: চৈত্র মাসে বৃষ্টি হলে সে বছর ফসল ভাল হয়।

¤নিত্যি নিত্যি ফল খাও বদ্যি বাড়ি নাহি যাও।

¤হলে ফুল কাট শনা,
পাট পাকিলে লাভ দ্বিগুণা।
অর্থ:শন গাছে ফুল হলে বুঝতে হয় তা কাটার সময় হয়েছে আর পাট পাকলে কাটতে হয়।

¤গাছগাছালি ঘন রোবে না,
গাছ হবে তাতে ফল হবে না।

¤আমে ধান,তেঁতুলে বান।
অর্থ:যে বছর আম বেশী হয় সে বছর ধান ও বেশী হয় আর যে বছর তেঁতুল বেশী হয় সে বছর বন্যা হয়।

¤পরিহর কৃষি যদি নদী পারে,
পরিহর নারীত রতি থাকে যারে।
অর্থ:নদীর তীরে ক্ষেত করা আর দুশ্চরিত্র লোকের সঙ্গ অনেকটা একই রকম।ঐ লোক যে কখন নদীর মত ক্ষেত ভাসিয়ে নিয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই।

¤মাছের জলে লাউ বাড়ে,
ধেনো জমিতে ঝাল বাড়ে।
অর্থ:লাউ গাছের গোড়ায় মাছ ধোয়া পানি দিলে গাছ তাড়াতাড়ি বাড়ে আর যে জমিতে ধান ফলানো হয়েছে ঐ জমিতে মরিচ ভাল হয়।

¤খাই শুইলে বড়ই আয়ু
খাই চলিলে বড়ই বায়ু
খাই বসিলে বড়ই পেট
খাই খাইলে যমের ভেট।

¤দুইদিনের বৈরাগী-ভাতেরে বলে অন্ন।

¤ঘরের পিঠা মিঠা লাগে না।

¤মরছে আগুনে
কানতে আইছে ফাগুনে।

¤হাফ'র লেজত ঠ্যাং পইরলে ছোবল হন ফরে। ~চট্টগ্রাম~

¤যে ন বুঝে মনে মনে
তারে বুঝাইতে ফারে হনে? ~চট্টগ্রাম~

¤মা গুণে পোয়া
ভুঁই গুণে রোয়া

¤হাত ফুরুষর কুমারর ঝি
হরারে দেখিয়া খইল ইগু কি? ~সিলেট~
(শিকড়কে ভুলে যাওয়ার ভান করলে)

¤গাঙ দেখলে মুত আসে
নাঙ দেখলে হাস আসে

¤কাচায় না নোয়ালে বাঁশ
পাকলে করে ঠাস ঠাস

¤পুবিতে উঠিলে কাড়
ডাঙা ডোবে একাকার
(পূর্বপাশে রংধনু উঠলে প্রচুর বৃষ্টি হয়)

¤আঁধার পরে চাঁদের কলা
কতক কালা কতক ধলা
উত্তরে উঁচু দক্ষিণে কাত
ধারায় ধায় ধান্যের ধাত
ধান চাল হবে সস্তা
লোকে কবে মিঠি কথা

¤দুইদিনের বৈরাগী...
ভাতেরে বলে অন্ন...
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×