মিতার মনটা আজ খুব খারাপ । কিছুতেই ঘুম আসছে না । বিছানায় শুয়ে কেবল এপাশ ওপাশ করছে । ভীষণ কষ্ট হচ্ছে ওর । আর খুব কান্না পাচ্ছে। দুহাত দিয়ে চোখের পানি মুছেও কুল পাচ্ছে না । একটা প্রশ্ন বুকে বিধে আছে আজ অনেক বছর ঠিক যখন থেকে ও বুঝতে শিখেছে । যখন থেকে নিজের পরিচয়টা জানতে পেড়েছে ।
কাল ২৬শে মার্চ । মহান স্বাধীনতা দিবস । চারিদিকে বাজছে দেশের গান । মাইকে শোনা যাচ্ছে এ দেশের অবিস্নরনীয় নেতা বঙ্গবন্ধুর সেই অমর ভাষণ । আকাশে বাতাসে বইছে আনন্দের বন্যা । রেডিও, টিভি তে প্রচার করা হচ্ছে স্বাধীনতা বিষয়ক নানাবিধ অনুষ্ঠান । কিছুতেই মন ভরছেনা মিতার । তার কেবলি মনে হচ্ছে একটা মিথ্যা পরিচয়ে আজ সে পরিচিত ।সবাই জানে অসম্ভব ভালো মানুষটি অর্থাৎ মনসুর সাহেবই মিতার বাবা । বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিতাকে হিংসা করে । কলেজের বন্ধুরা তো প্রায়ই বলে “মিতা তোমার বাবার মত এমন ভালো মানুষ আমরা কখনো দেখিনি । উনি তোমাকে এত ভালোবাসেন মনে হয় তোমাকে চোখের আড়াল করতেই উনার কষ্ট হয়” ।
এই কথাটা মিতা এক বাক্যে স্বীকার করে । কোন দিন তার বাবা তাকে মা ছাড়া নাম ধরে ডাকেনি। মাঝে মাঝে মিতা দুষ্টমি করে বলে
-বাবা আমার যে একটা নাম আছে তাকি তুমি জান ?
- বাবা বলেন জানিনারে মা। তুই তো আমার মা । তোর নাম দিয়ে আমার কাজ নেই ।
হঠাৎ করেই মার কথা মনে পরে মিতার । বিছানা থেকে নেমে মার ঘরের দিকে এগিয়ে গেল মিতা । দরজাটা ভিজানো ছিল । একটু ধাক্কা দিতেই খুলে গেল । দেখল মা জানালা ধরে দাঁড়িয়ে আছে । আজ পূর্ণিমা । জানালার ফাঁক গলে অনেকটুকু আলোই রুমের ভিতর চলে এসেছে । পর্দার একপাশে দাঁড়িয়ে মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশটার দিকে । মিতা বেশ ভালো করেই বুঝতে পারলো যে মা কাঁদছে । মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে-
মার বুকটা ।
বুঝতে পেড়েও মার কাছে গেলো না মিতা । সে জানত আজ সারা রাত জেগে থাকবে মা । একটুও ঘুমাবে না । এই দিনগুলি অর্থাৎ স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলেই অস্থির হয়ে পরেন তিনি । রুম থেকে বের হন না কারো সাথে কথা বলেন না । কেমন যেন এলোমেলো আচরন করেন । এইসব দিন গুলির বেশির ভাগ সময়ই তিনি কাটান একেবারে বন্দি অবস্থায় । বুঝতে শেখার পর থেকেই এই ব্যাপার গুলো দেখছে মিতা । অনেক চেষ্টা করেছে মায়ের এই কাজের পরিবর্তন ঘটিয়ে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে কিন্তু পারেনি । আজ এতটা বছর মা বন্দি জীবন কাটাচ্ছে। মিতা জানে মায়ের এই অবস্থা এবং বাসার পরিস্থিতি অনেক দিন এরকমই থাকবে। মিতা আবার নিজের রুমে ফিরে আসলো। ঘুমানোর চেষ্টা করলো। কিন্ত কিছুতেই পারছেনা ।
আজ অনেকদিন রায়হানের সাথে কোন যোগাযোগ নেই । মিতা জানে না কোথায় আছে ও । জানার চেষ্টাও করেনি । আজ কদিন থেকেই ওর কথা খুব মনে পড়ছে । কেমন আছে ও? বেশ কিছুদিন আগের কথা । মিতা সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হোল । নবিনবরন অনুষ্ঠানে প্রথম পরিচয় হয় রায়হানের সাথে । একই ডিপার্টমেন্টে ৩য় বর্ষের ছাত্র ও । রায়হান খুব ভালো ছেলে । খুবই মেধাবি । একটু শান্ত স্বভাবের । নিরিবিলি থাকতেই পছন্দ তার । তবে মিতার সাথে তার সক্ষতা খুব দ্রতই গড়ে উঠে । প্রথম দেখাতেই মিতাকে খুব ভালো লেগেছিল তার । মিতার সাথে কথা বলার জন্য সবসময় অস্থির হয়ে থাকতো ও । প্রায়ই দেখা হতো দুজনের । কখনো লাইব্রেরিতে, কখনো কফি সপে, কখনো রিক্সায় একসাথে ঘুরতে যাওয়া, কখনো নোট দেয়ার নাম করে মিতাদের বাসায় আসা । এভাবে অনেক দিন কেটে গেল। আস্তে আস্তে অনেক কাছে চলে এসেছে ওরা । একসময় দুজনই বুঝতে পারে যে দুজন দুজন কে ভালোবাসে ।
রায়হান পড়া শেষ করে বিসিএস পরীক্ষায় পাশ করে ১ম শ্রেণীর একজন কর্মকর্তা হিসাবে যোগদান করে একটা সরকারি প্রতিষ্ঠানে । মিতাকে বিয়ের কথা টা রায়হানই প্রথম বললো । মিতা হেসে বলল, এতো তাড়াহুড়া কেন? আগে আমার পড়াটা শেষ হোক তারপর ।
-পড়া তুমি বিয়ের পরও শেষ করতে পারবে ।
-রায়হান তোমাকে আমার কিছু কথা বলার আছে । আমি আগেও অনেক দিন বলতে চেয়েছি কিন্ত তুমি শুনতে চাওনি।
-আমার কোন কথা শুনার প্রয়োজন নেই মিতা ।
-প্রয়োজন আছে । ধর সেই কথা যদি হয় আমার জন্ম সংক্রান্ত?
-পাগলের মত কথা বলোনা মিতা । এটা কি ধরনের কথা আর যাই থাক তোমার সম্মন্ধে আমার কোন কথা শুনতে হবেনা জানতেও হবে না । আমি শুধু তোমাকে ভালোবাসি । শুধু তোমাকেই চাই। এর বাইরে আমার আর কিছু জানার নেই ।
-আচ্ছা মিতা শোন মা বাবা তোমাদের এখানে আসতে চাচ্ছেন । আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য ।
-তাই নাকি? কবে আসতে চান উনারা?
-কাল তো ছুটির দিন । তাই কালকেই আসতে চান। তুমি বাসায় বলে রেখো ।
-তোমার আর তর সইছে না দেখি। ঠিক আছে আমি বাসায় বলবো যে তোমরা কাল আসবে।
রায়হান মিতার হাত দুটো জড়িয়ে ধরল-বলল
-ধন্যবাদ মিতা। এতদিনে আমার স্বপ্ন পুরো হতে চলেছে। সত্যি আমার যে কি ভালো লাগছে তা আমি তোমাকে বলে বুঝাতে পারবোনা।
-আচ্ছা বুঝেছি। এ স্বপ্ন শুধু তোমার একার না আমারও। এখন আমার হাত ছাড়। সবাই দেখছে।
-দেখুক, যার যা বলার বলুক। আমি হাত ছাড়বো না। বলে মিতার আরও কাছে চলে এল রায়হান।
রায়হানের বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । এ শহরে ধনী ব্যাক্তিদের মাঝে তিনি একজন । এ পর্যন্ত দুবার দেখা হয়েছে মিতার সাথে । সালাম ছাড়া কোন কথা হয়নি । দেখেই মনে হয় খুব রাশভারী মানুষ । মিতা খুব ভয় পায় উনাকে। তবে রায়হানের মাকে তার খুব পছন্দ । যতবারই দেখা হয়েছে ততবারই বুকে টেনে নিয়েছেন । একদিন মিতার সামনেই মা রায়হান কে বলল,
-তোমার বউ হিসাবে ওকে আমার খুব পছন্দ । তুমি তাড়াতাড়ি একটা চাকরি বাকরি শুরু কর। যাতে আমি ওকে বউ করে আমার কাছে নিয়ে আসতে পারি । মিতা খুব লজ্জা পেয়েছিল সেদিন ।
পরদিন সন্ধায় রায়হান ওর বাবা, মা, আর মামা কে নিয়ে মিতা দের বাসায় আসে । মধ্যবিত্ত পরিবারে মিতার বেড়ে উঠা । খুব ছিমছাম গুছানো সংসার তাদের । চারিদিকে এত প্রাচুর্য না থাকলেও আভিজাত্যের কোন শেষ নেই । অনেকক্ষন আলাপ হলো ড্রইং রুমে মিতার মা বাবার সাথে । কিছুক্ষন পর মিতাও হাজির হলো সেখানে । এক পর্যায়ে বিয়ের কথা বার্তা যখন প্রায় সব ঠিকঠাক তখন মিতা বললো,
-চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আমার কিছু কথা বলার আছে । যা রায়হান ও জানে না । আমি অনেক দিন ওকে বলতে চেয়েছি কিন্তু ও শুনে নি । আমার মনে হয় কথা গুলি সবার জানা দরকার ।
হঠাৎ এই ধরনের কথায় সবাই একেবারে চুপ । কেবল ওর বাবা বুঝতে পারলো মিতা কি বলতে চাচ্ছে । কারন কথাগুলো মিতা তার বাবার সাথে আলোচনা করেই বলার সিদ্ধান্ত নিয়েছে ।
মিতা ওর বাবার হাত টা চেপে ধরলো.................... ........................................................................................
আজ এই পর্যন্ত। বাকিটুকু আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে অফুরন্ত শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





