somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখোশ [ছোট গল্প]

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ওসমান সাহেব ইদানিং মনের ভিতর কেমন যেন অস্হিরতা অনুভব করছেন।বাহির থেকে কেউ বুঝতে পারে না।তিনি নিজে বুঝতে পারেন।সামান্য ভয় আবার অনুশোচনা কিংবা অপরাধবোধ ইত্যাদি হাবিজাবি জিনিসগুলো তাকে কিছুদিন ধরে তাড়িয়ে বেড়াচ্ছে।
সমাজে তিনি ব্যবসায়ী হিসাবে বেশ প্রতিষ্ঠিত।বীর মুক্তিযোদ্ধা এবং নিজ এলাকার এমপি হিসেবে মানুষ তাকে শ্রদ্ধা করে।বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন পান।রাষ্টীয় বিশেষ দিনগুলোতে মাঝে মাঝে তিনি নতুন প্রজন্মদের তার মুক্তিযুদ্ধের দিনগুলোর গল্প শোনান।তখন, মুক্তিযোদ্ধাদের সাফল্যের বর্ণনা দেয়ার সময় কালো মুখমন্ডলটি তার চকচক করে ওঠে।আবার পাকহানাদারদের অকথ্য নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে চোখ দিয়ে টপটপ করে পানি ঝরে।প্রবল আবেগে কন্ঠ তার বারবার কেঁপে ওঠে।তিনি পকেট থেকে রুমাল বের করে চোখ মুছেন।দর্শকরা পরম শ্রদ্ধা মিশানো দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে চরম আগ্রহে।এগুলো সবই অভিনয়।ওসমান সাহেব এটা ভালোভাবে পারেন।এই গুনটা তার ঈশ্বর প্রদত্ত্ব।অভিনয় জগতে নাম লিখালে তিনি ভালো করতে পারতেন,এ আত্নবিশ্বাস তার আছে।এই গুনটার বদৌলতে এখনো তিনি টিকে আছেন।
ওসমান সাহেব ঘড়ির দিকে তাকালেন।রাত এগোরাটা দশ।প্রত্যেকদিন বারোটার পর তিনি মদ পান করতে বসেন।এটা তার অভ্যাস।মাতাল হন না।পরিমিত পান করেন সর্বদা। জিনিস-পত্ত ঠিক সময়ে ফিরোজ মিঞা তার সামনে নিয়ে আসে।কিন্তু আজ তিনি খানিকটা ছটফট করছেন।ফিরোজ মিঞাকে তার এখনই ডাকতে ইচ্ছা করছে।মনটা তার প্রবল ভাবে বিক্ষিপ্ত।আচ্ছা, এটা কি একাকী থাকার কারনে? তিনি কি নিস্ষঙ্গতা অনুভব করছেন?ওসমান সাহেব নিজেকেই প্রশ্ন করেন।নিজ রুমে থাকা ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ান ওসমান সাহেব।কিছুক্ষন হাল্কা পায়চারী করা যেতে পারে।উত্তরার দুই তালার এই বাড়িটা মোটামুটি বড়।বাড়ির প্রত্যেকটা রুম গুলোও বিশাল।খুব শখ করে বাড়িটা তৈ্রী করেছিলেন তিনি। পরিবার সহ নিজে থাকার জন্য।কিন্তু এখন, নিজের অজান্তেই খানিকটা দীর্ঘশ্বাষ ফেলেন ওসমান সাহেব।ছেলে-মেয়ে দু'টা বাহিরে পড়াশোনা করে।ওখানেই তাদের সেটেল হয়ার ইচ্ছা।আর তাদের মা গত হয়েছে প্রায় তিন বছর হলো।ওসমান সাহেব জানালার দিকে তাকান।বাহিরে প্রবল বাতাস বইছে।জানালাটা লাগানো দরকার।সম্ভবত ঝড় আসবে।ওসমান সাহেবের হঠাৎ করিমনের কথা মনে পড়ে।
উজ্জ্বল শ্যামলা বর্ণের মায়াময় একটি মেয়ে।মুচকি হাসলে দুই গালে টোল পড়ত।তার ছোটবেলার বন্ধু ফয়েজের বউ ছিল সে।নতুন বিয়ে হয়েছিলো তাদের।ওসমান সাহেব প্রায়ই ফয়েজের কাছে যেতেন।কথা বলার ফাঁকে 'ভাবী' 'ভাবী' বলে ডাক দিতেন।প্রথম দিকে করিমন ঘোমটা মাথায় এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করতো, ''ভাই,কেমন আছেন?'' ওসমান সাহেব তখন শিকারী কুকুরের ন্যায় করিমনের দিকে তাকিয়ে কথা বলতেন। করিমন যতক্ষন সামনে থাকতো, শুকুন টাইপ চোখ দু'টো তার হিংস্র মানসিকতায় প্রবল ভাবে জ্বলজ্বল করতো।করিমন হয়তোবা তার চোখের বীশ্রি দৃষ্টির ভাষা বুঝতে পেরেছিলো।তাই পরবর্তীতে সে আর ওসমান সাহেবের সামনে আসতো না।দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে বিভিন্ন কথার উত্তর দিতো।করিমনের এরুপ আচরন ওসমান সাহেবকে হতাশ করতো।লোভাতুর চোখ দু'টো তার বঞ্চিত হতো কিছু থেকে।
হঠাৎ করেই দেশের পরিবেশটা পালটে যায়।যুদ্ধ শুরু হয়।ওস্মান সাহেব রাজাকারের খাতায় নাম লেখান।গুটি কয়েক সামান্য অস্রে সজ্জিত বাঙ্গালীরা বিশাল সংখ্যক আধুনিক অস্রে সুসজ্জিত পাক বাহিনীকে কিভাবে পরাজিত করবে ওস্মান সাহেব এটা ভেবে পেতেন না।নিজেকে তখন খুব বুদ্ধিমান মনে হতো তার।
সেদিন ছিল বৃষ্টি দিন।গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো,সাথে হাল্কা বাতাস।শীত শীত ভাব।রাতটা একটু অন্যরকম ছিলো, ভালো লাগার মতো।ওস্মান সাহেবের বুকটা কেমন যেনো করছিলো।কিসের যেনো শূন্যতা? তিনি এখন রাজাকার কমান্ডার।মানুষ তাকে সমীহ করে।আগেই শুনেছিলেন ফয়েজ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে।বুকের গভীর শূন্যতাটাকে দূর করতে চাইলেন তিনি প্রবল ভাবে।দল-বল সহ চড়াও হলেন তিনি ফয়েজের বাড়িতে।
ফয়েজের বৃদ্ধ বাপটাকে বিশাল আকারের ধাঁরালো ছুঁরি দিয়ে মারা হয়েছিলো সেদিন রাতে।ওস্মান সাহেব নিজে খুন করেননি।ইশারা করেছিলেন মাত্র।বয়ষ্ক মানুষ।ছোটবেলা থেকেই চাচা বলে ডাকেন।তাও আবার বন্ধুর বাবা বলে কথা।তিনি তো এত নিষ্ঠুর নন!
করিমন ''আব্বা'' বলে চিৎকার করে ছুটে এসেছিলো বাড়ির উঠোনে।বৃদ্ধ শ্বশুড়ের রক্ত মাখা শরীরটা নিয়ে কিছুক্ষণ শিশুর মতো কেঁদেছিলো সে।ধীরে ধীরে কান্না থামিয়ে চুপচাপ বসে থাকে নিথর লাশটার পাশে।ওস্মান সাহেবের ভীষন মায়া লাগছিলো মেয়েটাকে দেখে।আহারে,অবুঝ মেয়ে।আমি আছি না।
পরবর্তীতে ওস্মান সাহেবের চোখের ইশারায় করিমনকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ঘরের ভিতর।কিছুক্ষণ পর ওস্মান সাহেব প্রফুল্ল মনে ঘরে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দেন।আর বাকীরা ব্যস্ত হয়ে পড়ে উঠোনে পড়ে থাকা রক্তাক্ত বৃদ্ধ লোকটার লাশটাকে নিয়ে।
বিদায়বেলা করিমনকে কিছু টাকা দিতে চেয়েছিলেন ওস্মান সাহেব।বলেছিলেন,''এইটা নাও করিমন।''করিমন তার দিকে ফিরেও তাকায় নি।বিদ্ধস্ত শরীরটাকে নিয়ে খাটের এক পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলো সে।ওস্মান সাহেব দরদ মাখা কন্ঠে বলেছিলেন,''আমাকে আপন মনে কই্যরো করিমন।কোনো অসুবিধা হইলে আমারে বই্যলো।এইটা রাইখ্যা গেলাম।''এই বলে তিনি টাকাগুলো করিমনের পাশে রেখে চলে এসেছিলেন।পর দিন সকালে করিমনকে আর পাওয়া যায়নি।শুনেছিলেন, করিমন গ্রাম ছেড়ে চলে গিয়েছে সেদিন রাতেই।ওস্মান সাহেবের মনটা খানিকটা খারাপ হয়ে গিয়েছিলো।অবুঝ মেয়ে।আর,যুদ্ধের পরে ফয়েজও ফেরেনি।
ওস্মান সাহেব আবারো দেয়াল ঘড়ির দিকে তাকান।বারোটা বাজতে আরো অনেক সময় বাকী।বিছানা থেকে পেপারটা হাতে নিয়ে আবারো ইজি চেয়ারটাতে বসে পড়েন।প্রথম পাতার হেডিংটাতে একবার নজর বুলান তিনি, ''যুদ্ধাপরাধীদের বিচার কার্য শুরু।''ওস্মান সাহেবের মুখমন্ডলে কোনো প্রকার বিদ্রুপ টাইপ মুচকি হাসি দেখতে পাওয়া যায় না।

[রি-পোস্ট]
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×