ক্ষণিকের পরিচয়, তারপর প্রণয়,
ভুলে গিয়েছিলাম সব বাধ্যবাধক্তা,
যদি পাশে থাক আমার,
পাড়ি দেব ভালবাসার বাঁধার, প্রশান্ত মহাসাগর ও ।
তখন কে জানতো ? তুমি হারিয়ে যাবে,
থাকবে না আমার পাশে।
আজ রাতের অসীম নিরবতা,
জোনাকিদের আলো খেলা,
নাম না জানা বুনো ফুলের সুবাস,
আর তোমার সেই সব প্রণয়ও কথা,
সব মিলে মনে আজ বিষণ্ণতা।
হয়তো ,তুমি ভুলে গেছো ,
আমি ভুলিনি , তোমায় ,
হাজারো ব্যস্ততার মাঝে ,
তোমারি সুর যেন
আজও আমার হৃদয়ে বাজে ।
অনুভূতি গুলো আর তীব্র হচ্ছে,
মনে যে বীজ বপন করেছিলাম,
তোমারি নামে তা শাখা প্রশাখা,
ছড়িয়ে দিয়েচ্ছে আমারও হৃদয়ের সমতলে।
কি করব? বলতে পারও,
তোমার চোখে হয়ত , আজ অন্য কারো ছবি,
হয়ত তুমি অন্য কোন কবির কবিতা
কি করব ? বলতে পারও
তুমি আজও আমার হৃদয় ক্যানভাসে,
এক মাত্র ছবি ।
সেই দিন আমি অপেক্ষা করেছিলাম,
সকাল থেকে গোধূলি লগনে,
তুমি আসলে না,
আমি অপেক্ষা করেছিলাম,
অবশেষে বাড়ি ফিরে ছিলাম ভগ্ন হৃদয়ে।
তারপর থেকে কত সময় কাটিয়েছি,
একা , একাকী , সবার অন্তরালে।
আমি তোমাকে ভুলিনি।
কত সব মানুষের সাথে এখন আমার আনাগোনা,
কেন যে পারি না তোমাকে ভুলিতে?
তুমি যাদু জানো?
সত্যি তুমি অনেক বড় যাদুকর ,
আমাকে ছেড়ে চলে গেলে,
আমার মনটাকে আজও বশ করে রাখলে
সত্যি তুমি অনেক বড় যাদুকর।


সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




