somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সপেরিমেন্ট

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- কোথায় যেন পড়েছিলাম দশদিন একটানা না ঘুমালে নির্ঘাত মৃত্যু ঘটবে। কথাটা কি সত্যি?
-এইরকম আজগুবি কথা শুধু তোমার মুখেই মানায়!
-আচ্ছা, এক্সপেরিমেন্ট করে দেখব নাকি?
-আমি তোমার কেউ হই যে অনুমতি দিব? যতক্ষণ সজাগ থাকো ততক্ষণ তো আমাকেই জ্বালাও!
-তাই তো, আমি শুধু একাই কাউকে জ্বালাই, আর কেউ আমাকে মেসেজের পর মেসেজ দেয় না যদি একটু দেরি করি রিপ্লাই দিতে।
-আচ্ছা, আর জ্বালাব না। আপনি আপনার এক্সমেরিমেন্ট চালিয়ে যান।
-অই, আমি কি তোর বড় হই যে আপনি করে বলছিস?
-আপনি তো আমার আপন কেউ না যে তুই অথবা তুমি করে বলব।
-আচ্ছা এখন এক্সপেরিমেন্ট বাদ দিলাম।
-থ্যাংক ইউ
-আমি কিন্তু মনে রাখলাম। আর কোনদিন যদি আমার ইচ্ছা হয় এই এক্সপেরিমেন্ট করতে তাহলে কিন্তু থামাতে পারবেন না!
-বেশি বেড়ে গেছ। মেরে হাত-পা ভেঙ্গে ঘরে বসিয়ে রাখবো!
-এহ, আপনি আমার নাগাল পেলে তো মারবেন। আমি আপনাকে তার আগে মার খাওয়াবো।
-অন্যের ছেলেকে সবাই মারতে চায়।
-কথায় আপনার সাথে আমি কখনোই পেরে উঠব না। মাঝে মাঝে একটু হেরে যাবার অভিনয় করলেও তো পারেন।
-তুমিও কম কিসে? যখন যা মন চায় তাই তো করে ফেলার অভ্যাস তোমার। পাগলামি গুলো থামাতে গেলে হারাতে যে হবেই।
-আচ্ছা, আমি মরে গেলে এই ঝগড়াগুলো কার সাথে করবেন?
-ফালতু কথা না বললেই হচ্ছে না, তাই না?
-তাই বলে কি অমর থেকে যাব?
-হুম
-তাহলে আমি কার সাথে ঝগড়া করব?
-সহমরণ বেছে নিলেই তো হয়।
-আপনি তো আমর লাইফ পার্টনার না। সহমরণ বেছে নেয় লাইফ পার্টনাররা।
-বন্ধুরাও পারে একসাথে মরতে।
-হুম, দেখা যাবে বিয়ে করার পর আমার খোঁজ বছরে একবারও নিবেন না। তাই এত বড় বড় কথা আমাকে বলবেন না!
(নাহ, আজ আমি সত্যিই ঘুমাব না। এমনকি ঘুমও আসছে না। মনে হচ্ছে হাজার রাত পেরিয়ে গেলেও ঘুম আসবে না। কিন্তু আমি বড্ড ঘুম কাতুরে। রাতটা কষ্ট করে জেগে থাকলেও সকালেই দেখা যাবে আমি গভীর ঘুমে আচ্ছন্ন। তবে প্রতিবার ঘুমাতে যাই ঐ একটা মানুষকেই স্বপ্নে দেখতে।
হাজার বছর ধরে উপন্যাসের আম্বিয়ার মত গান গাই:
স্বপ্নে আইলো রাজার কুমার
স্বপ্নে গেলো চইলা রে।
দুধের মতো সুন্দর কুমার
কিছু না গেলো বইলা রে।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×