somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফট রসগোল্লা রেসিপি

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের বাইরে যারা থাকেন তাদের কাছে বাংলাদেশীয় মিষ্টি অনেক স্পেশাল। রসগোল্লার ছবি দেখলে অথবা মনে পড়লে রসগোল্লাপ্রেমীদের অসহায় লাগে যেমনটা আমারও লাগে। তাই অনেকবারের চেষ্টায় এবং অনলাইন থেকে অনেকগুলো রেসিপি কম্বাইন করে শেষ পর্যন্ত আমি কিছুটা হলেও পেরেছি রসগোল্লা বানাতে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি।
উপকরণঃ

হোল মিল্ক/গরুর দুধ - ১ লিটার
হেভি ক্রিম - ১ কাপ (বাজারজাত করা ছাড়া গরুর দুধ হলে ক্রিমের দরকার নাও হতে পারে।)
ভিনেগার/লেবুর রস- ৩ টে চা
কর্নফ্লাওয়ার-২ টে চা (কর্ণ ফ্লাওয়ার অদ্ভুত শুনালেও বিশ্বাস করুন এইটাই রসগোল্লাকে নরম করবে।)
চিনি- ২ টে চা
সিরার জন্য চিনি - ৩ কাপ
এলাচ - ২ টি
পানি - পরিমাণমতো

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে দুধটাকে জ্বাল দিয়ে প্রথম দুইবার বলগ আসলে ভিনেগার দিয়ে নেড়ে ১ মিনিটের মধ্যেই নামিয়ে ফেলতে হবে। ভিনেগার দেওয়ার পর বেশী জ্বাল দিলে মিষ্টি শক্ত হয়ে যাবে। ছানা হয়ে গেলে ছাকনি অথবা নরম পরিষ্কার কাপড়ে ঢেলে পানি দিয়ে ধুয়ে যতটা সম্ভব পানি নিংড়ে নিতে হবে। তারপর ফ্যানের নীচে দিয়ে পুরোপুরি পানি শুকিয়ে নিতে হবে। তাড়াতাড়ি করার আমি ফ্যানের বাতাসের সাথে আবার কিচেন পেপার টাওয়েল দিয়ে পানি শুষে নিয়েছি। এতে অনেকগুলো পেপার টাওয়েল লেগেছে। ছানা থেকে পুরোপুরি শুষে নেয়ার পর ছানাটাকে ভালভাবে মথে নিতে হবে। ছানায় পানি থাকলে হাতে ছানা লেগে যাবে কিন্তু কোনভাবেই পানি থাকতে পারবে না ছানায়। ভালোভাবে মথার পর কর্নফ্লাওয়ার দিয়ে আবারো ভালোভাবে মথে নিতে হবে। তারপর ২ টে চা চিনি দিয়ে একটু মথে নিতে হবে। এই ক্ষেত্রে চিনি দানা গুলো হাঁট লাগলেও সমস্যা নেই। এটাই হেল্প করবে মিষ্টির ভিতরে স্পঞ্জি ভাব আনতে এবং ফুলতে। এখন নিজের মনের মত সাইজের গোল অথবা চ্যাপ্টা চমচমের মত কতগুলো মিষ্টি বানিয়ে নিন এই মথা ছানা দিয়ে। সাইজের ক্ষেত্রে মনে রাখতে হবে মিষ্টিগুলো ফুলবে।


ছানাটা মথার আগেই সিরার জন্য ৩ কাপ চিনিতে ৪ কাপ পানি দিয়ে একটি পাত্রে চুলায় বসিয়ে দিন। এবং এর মধ্যেই এলাচ দিয়ে দিন মিষ্টিগুলো বানাতে বানাতে সিরা হয়ে যাবে। তবুও ঠিক রাখার জন্য বলছি সিরা একেবারে পানির মত হবে না আবার বেশী ঘনও হবে। বেশী ঘনও হলে মিষ্টিগুলো সুন্দর হবে না। যদি সিরা বেশী ঘন হয়ে যায় কিছু পানি এড করে নিবেন। তারপর মিষ্টিগুলো দিয়ে ৩০-৫০ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিবেন। যেহেতু সিরা পানি শুকিয়ে ঘনও হয়ে যাবে তাই কিছুক্ষণ পর পর পানি এড করতে হবে। মাঝে মাঝে পানি না দিলে সিরার পানি শুকিয়ে যাবে এবং মিষ্টি পুড়ে যাবে। তাই সবসময় খেয়াল রাখতে হবে।

*** রান্নার করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে রান্না করতে হবে।
*** শুধু আমার রেসিপির উপরই নির্ভর করবেন না। আপনি নিজেও এক্সপেরিমেন্ট করতে পারেন এবং অন্য যেসব রেসিপি আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪১
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×