উপমা
২৪ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাসব্যাপী সিয়াম সাধনার পর গত ১৪ অক্টোবর সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে ১১ অক্টোবর থেকে দেশে অবস্থিত সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। ঈদুল ফিতর এবং শারদীয় দুর্গাপূজা কাছাকাছি সময়ে উদযাপিত হওয়ায় প্রায় ১০ দিন ছুটির সম্ভাবনা দেখা দেয়। এ কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষত রাস্তা-ঘাটে জনস্রোত পরিলক্ষিত হয়। এ জনস্রোতে ছিল ঘরমুখো মানুষের ভিড়। কোনোমতে ঈদের শপিং শেষ করে তারা ব্যস্ত হয়ে উঠেছেন আপন নীড়ে ফিরে যেতে। ১০ এবং ১১ অক্টোবর পত্রিকার অপ্রধান খবর হয়ে উঠেছিল বাস, ট্রেন আর লঞ্চ টার্মিনালে লোকে লোকারণ্য পরিস্থিতির বিষয়টি।
দৈনিক আমার দেশ শিরোনাম লিখেছে নাড়ির টানে ছুটছে মানুষ। একই শিরোনামে রিপোর্ট করেছে ইনকিলাব। তারাও লিখেছে নাড়ির টানে ছুটছে মানুষ। এ কথাটি খানিক এদিক-ওদিক করে লিখেছে ইত্তেফাক। তাদের শিরোনাম ছিল ছুটছে মানুষ নাড়ির টানে। রিপোর্টের শিরোনামগুলো দেখলে মনে হয় ঈদে ঘরমুখো মানুষের রিপোর্টের শিরোনামে উপরের শব্দগুলো ছাড়া ভিন্ন কোনো শব্দ বা উপমা দেয়া যায় না। যেহেতু একই ব্যক্তি তিনটি পত্রিকায় এক সঙ্গে কাজ করতে পারেন না। পরদিন ১২ অক্টোবর জনকণ্ঠ এ বিষয়ে তাদের রিপোর্টের শিরোনামে লিখেছে নাড়ির টানে ছুটছে লাখো মানুষ।
লেখাটি যায়যায়দিন পত্রিকার, পলিটিক্স অ্যান্ড সোসাইটি ম্যাগাজিনে আমার নিয়মিত কলাম প্রেস নোটস থেকে খানিকটা নেয়া হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৮

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব...
...বাকিটুকু পড়ুন
ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুনযাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।
সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুন