এক কৃষকের দুইটা গরু ছিল। জমিতে হাল দেবার জন্য এগুলোই তার একমাত্র অবলম্বন । একদিন এদের একটি হারিয়ে যায়। সারাদিন এদিক ওদিক খুজেও তিনি গরুটা খুজে পাননা। অগত্যা নিরাশ ভঙ্গিতে বাড়ি ফেরেন। স্বামীকে বিমর্ষ দেখে তার স্ত্রী ভাত খেতে দেন। খাবার সামনে নিয়ে কৃষক বেচারা খেতে ভুলে যান। এ দৃশ্য দেখে পাশ থেকে তার ছেলে জানতে চায় , কি হয়েছে বাবা? বাবা ছেলের দিকে না তাকিয়ে অলস ভঙ্গিতে বলেন, আমার গরু হারিয়ে গেছে ভাই।
ছেলেকে ভাই বলায় তার স্ত্রী ঝামটা মেরে বলেন, তুমি কি চোখের মাথা খেয়েছো, ছেলেকে বলছো ভাই?
এবার কৃষক তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলেন, গরু হারালে এমণই হয় মা।
এ গল্পটা বলা কারন হচ্ছে, আজ বিভিন্ন প্রত্রিকায় ছাপা হয়েছে -ব্যাবসায়ী আজম জে চৌধুরি বলেছেন, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কোন চাদাবাজির মামলা করেননি। তিনি তাকে চেনেন না। তিনি মামলা করেছেন শেখ সেলিমের বিরুদ্ধে। কিন্তু কয়েকদিন আগে তিনি এক প্রেস কনফারেন্সে বলেছিলেন, আমি কখনই সাবেক প্রধানমন্ত্রীর ও বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে মামলা করতে পারিনা।
ব্যাবসায়ি আজম জে চৌধুরির এহেন আচরণে আমার মনে হচ্ছে , তার হয়তো গরু হারিয়ে গেছে। নইলে এমণ আচরণ কেন করছেন?
আলোচিত ব্লগ
বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?
আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন
"বাংলাদেশ কি একটি "ব্যর্থ রাষ্ট্রে" পরিণত হতে যাচ্ছে? - জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার উত্থান"

বাংলাদেশ কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে, যেখানে আইন, ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রশ্নগুলো সংখ্যাগরিষ্ঠের ধর্মীয় পরিচয় বা জনতুষ্টিমূলক ও সুবিধাবাদী রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সব... ...বাকিটুকু পড়ুন
ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন
রক্ষকই যখন ভক্ষক: মাদকের নীল থাবা থেকে আমাদের ভবিষ্যৎ বাঁচানোর দায় কার?
যাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।
সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।