মক্কায় বকেয়া বেতন পরিশোধ না করায় বাসে আগুন!
০২ রা মে, ২০১৬ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মক্কায় বিন লাদেন কন্সট্রাকশনের শ্রমিকরা বেতন বকেয়া পরিশোধ না হওয়ায় বিপুল সংখ্যক বাসে আগুন দিয়েছে।
এতে প্রায় পঁচিশটি বাস পুড়ে ভস্ম হয়ে গেছে।
জানা যায় যে বিগত ৪ মাস কেম্পানীর প্রায় ৫০ হাজার কর্মীর বেতন না দিয়ে কোম্পানী বরং তাদেরকে দেশে পাঠানোর জন্য ফাইনাল এক্সিট দিয়ে দেয়,এতে ক্ষুব্ধ হয়ে
গত ১ সপ্তাহ যাবৎ শ্রমিকরা ধর্মঘট,অনশন সহ ব্যাপক আন্দোলন করে যাচ্ছিল।আজ ১লা মে বিশ্ব শ্রমিক দিবসে মনে হয় অধিকার আদায়ের ক্ষোবেই সবাই ফেটে পড়ল।
বিন লাদেন কন্সট্রাকশন বিশ্বের সর্ববৃহৎ একটি ডেভেলপমেন্ট কোম্পানী।মিডলইস্টের বিভিন্ন বড় বড় কাজ বাদেও সৌদি আরবের জাতীয় এয়ারপোর্ট,ক্লক টাওয়ার মার্কেট এবং হোটেলগুলো,রেললাইন তথা যাবতীয় বৃহৎ কাজের জন্য এই কোম্পানীর খুব নামডাক ছিল,কিন্তু গত হজ্বের আগে কাবা শরীফের ক্রেন দুর্ঘটনার দায় এর ওপরে পড়ায় সরকার এই কোম্পানীকে কালো তালিকাভুক্ত করে এবং এর যাবতীয় কার্যক্রম বন্ধ করে (প্রধান দুই মসজিদের)।পরবর্তীতে বিন লাদেন কন্সট্রাকশন বড় ধরনের লোকশানে পড়ে এবং এর সুনাম ক্ষুন্ন হতে থাকে।
সূত্র : আরব নিউজ।

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন
মুঠোফোনের রিলে হাসে যে তরুণীটি
হিন্দি-সিনেমার সংলাপ নকল করে
মুহুর্তেই সে বদলে গিয়ে
নাচতে থাকে আরেক তরুণী
এভাবে দেখি তাকে হাঁটতে, ফোনটি মুখের সামনে
কেমন অন্যমনস্ক, গলিটা যেন গিলে খাচ্ছে তাকে
হঠাৎ মনে হলো, আমার প্রেমিকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৫

মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৮ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আজ সারাদিন অঝর ধারায় বৃষ্টি, থামার কোনো লক্ষণ নেই। যশোর-নড়াইল মহাসড়কের রূপগঞ্জের এক নির্জন ফিলিং স্টেশনের একপাশে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আতিক।
রাত এখন আড়াইটা। চারপাশ শুনশান নীরব। আতিকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না...
...বাকিটুকু পড়ুন