রাতের ঢাকা শহরের রূপ কিন্তু পুরাই অন্য রকম । এই রূপে আছে এক গভীর ক্ষত । আছে অনেক বিশাল পরিমানের ভ্রাম্যমান মানুষের জীবনের গল্প ।
যা আমরা দেখতে চাই না বা না দেখার ভান করে থাকি । কেউ যদি কমলাপুর রেলষ্টেশন এ রাতে যাওয়ার সৌভাগ্য হয়ে থাকে তাহলে সে হয়তো ঐ সব মানুষদের একটা অংশকে দেখতে পাবে । যারা রাতের ঢাকার বিচিত্র্য এক রূপ । রাত বলে আমি একবারে মাঝ রাত মানে ২ টার কথা বুঝতাইছি। যখন ঘুমিয়ে থাকে পুরো ঢাকা কিন্তু জেগে থাকে কিছু মানুষের স্বপ্ন ।
এটা শুধু রেলস্টেশন এর চিত্র না বরং পুরো ঢাকা শহরের রাতের চিত্র । এতো মানুষ যে বাস্তসংস্থান হীন আছে তা আমাদের কল্পনাতেও আসবে না যদি এইসব প্রত্যক্ষ ভাবে না দেখি । আমাদের সমাজ বা আমাদের সরকার এই বাসসংস্থাহীন মানুষদের জন্য তেমন কিছুই করে না বা করতে চায় না । তবুও কিছু মানুষ আছে যারা এই সব ভ্রাম্যমানষ মানুষদের নিয়ে কাজ করে যাইতেছে অনবরত ।
আমরা দেশ নিয়ে অনেক ভাবি । আমরা রাজনীতি নিয়েও অনেক আলোচনা করি কিন্তু এই মানুষদের নিয়ে কি কোন আলোচনা করি আমরা ।
উত্তর হলো আমরা এমন আলোচনাকেই এরিয়ে চলে যাই । কিন্তু কেন আমরা এদের এরিয়ে চলে যাই । সেটাই হলো বড় একটা প্রশ্ন । হতে পারে আমরা তাদের ঐ অবস্থাকে খুব স্বাভাবিক ভাবেই মেনে নিয়েছি বলেই এমন টা হচ্ছে আমাদের মাঝে ।
কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে এই সব ভ্রাম্যমান মানুষদের পাশে ।
ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন
ronykhan Ron

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

