somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রনিখান রন
প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার পর ই বুঝতে পারি আসলে তেমন একটা অগ্রসর হতেই পারি নি ।nচলার পথ টা অমসৃণ কিন্তু স্বপ্ন গুলা দারুন । nদেখি দারুন একটা সময়ের ।nআমি নিজেকে জানি না কিন্তু জানার চেষ্ঠা করে যাই ।n

পুলিশ এবং তার ভুড়ির কেচ্ছা ! :D :((

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই একটা জিনিস মাঝে মাঝেই আমাকে ভাবায় । ইশ অনেকটা ইচ্ছাই ছিলো যে একরাত জেলখানায় থাকার । অনেক বইয়ে জেলখানার কথা অনেক পড়েছি তো তাই এই রকম আজব এক ইচ্ছা মনের মধ্যে বাস করতাছে ।
একদিন বা দুইদিনের জন্য কারাবাস আসলে মন্দ হয় না । অনেক অভিজ্ঞতাও কিন্তু অর্জন করা যাবে সেই মুহূর্তে । হয়তো আমার এই লেখার কারনেও আমাকে জেলে যাইতে হলেও হতে পারে । কারন আমি এখন এমন কিছু লেখতে যাইতাছি যাতে ঐ রকম কিছু একটা হয়ে গেলেও হতে পারে ।

পুলিশ নিয়ে অনেক লেখালেখি হয়ে গেছে । এই ক্ষেত্রে বেশিরভাগই তাদের মন্দ কাজের জন্য লেখালেখি করছে অনেকেই । আমি হয়তো সেই পথে পা বাড়াতে চাইছিলাম কিন্তু পরে ভাবলাম অন্য রকম কিছু লেখার চেষ্টা করে দেখি আমাদের দেশের পুলিশদের নিয়ে । সেই ভাবনা থেকে লেখতে বসে গেলাম । কিন্তু কিছুতে কিছু হচ্ছে না । মনের মাঝে শুধু ঘুষ নেওয়া ছবি ভেসে উঠে ।

পুলিশের স্বাস্থ্য নিয়েই বরাবরই আমার বেশ কৌতুহল কাজ করে থাকে । আমি বুঝি না কেন চাকরী নেওয়া কিছু দিন পরই তাদের ভুড়ি বেড়ে যায় । অনেকটা বিয়ে করার পর মেয়েদের স্বাস্থ্য বেড়ে যাওয়ার মত । আমাদের দেশের বেশিভাগ পুলিশ অফিসারদেরই শারিরীক অবস্থা ঠিক থাকে না তাদের কর্মজীবনে । কেমন জানি একটা বেঢপ আকার হয়ে যায় তাদের । আমি যে এলাকাতে থাকে সেই এলাকায় প্রায়ই একজন পুলিশ সদস্যকে দেখতে পাই । কিন্তু আমার খুব অবাক লাগে যখন তার সাইজখান দেখি । আর ভাবতে থাকি যদি এই ব্যক্তি চোর, ছিনতাই কারী দের ধাওয়া দেয় তখন অবস্থাটা কেমন হবে ।অনেকটা পিপড়ার পিছে হাতি দৌড়ানোর মত অবস্থা হতে পারে ।

কারো শারিরীক অবস্থা নিয়ে বাজে মন্তব্য করার কোন ইচ্ছাই আমার নেই কিন্তু একটা দেশের আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রন করবে শারিরীক ফিটনেস ধরে রাখতেই হবে তাদের । এবং তাদের নিয়োগের সময়ও এই ফিটনেস জিনিসটার উপর ভালো করে লক্ষ্য রাখতে হবে কতৃপক্ষের । কিছু কিছু পুলিশ সদস্যদের হাতে অস্ত্র দেখে নিজেই ভয় পেয়ে যাই । কারন ঐ অস্ত্রে ভারে সে প্রায় পড়ে পড়ে যায় অবস্থা । তাহলে এদের দিয়ে কেমন করে আইন শৃঙ্খলা ঠিক করা যাবে ।

একজন সামরিক বাহিনীর সদস্যের চলাফেরার সাথে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যায় একজন্য পুলিশ সদস্যের । একজন পুলিশ সদস্য যখন ট্রেনিং শেষে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার পর তার ফিটনেচ ধরে রাখার কোন চেষ্টাই থাকে না । র‍্যাব বা আর্মিদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না । যেমনটা দেখা যায় পুলিশদের ক্ষেত্রে । আর আমার কল্পনায় শুধু ভুড়িয়ালা পুলিশদের দেখি । আর আমাদের দেশিও চলচ্চিত্রেও তাদের এই একই মহিমায় দেখানো হয়ে থাকে ।

কোন মানুষের শারিরীক কোন অবস্থাকে হেয় করার জন্য লেখাটা হয় নাই ।লেখাটা শুধু কিছু না পাওয়া প্রশ্নের উত্তর জন্য লেখা হয়ছে ।

ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন
Ronykhan Ron
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প: আমি ডাক্তার হবো

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৫

দ্রুত মাছ ধরার জালগুলো গুছিয়ে নেয় মহিউদ্দিন। ইতোমধ্যে অন্যান্য যন্ত্রগুলোও গুছিয়ে রেখেছে একপাশে। “জমির, ও জমির” বলে উঁচুস্বরে ডাকে কিছুক্ষণ পর পর। চারিদিকে মানুষের ছুটোছুটি। সবাই ব্যস্ত। কেউ বড় বড়... ...বাকিটুকু পড়ুন

অভিজ্ঞতা নাকি বাস্তব জ্ঞান!

লিখেছেন সাহাদাত উদরাজী, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

বাস্তব অভিজ্ঞতা মানুষের জ্ঞানের পরিধি। আমার কাছে একজন গ্রামের লোক আসেন মাঝে মাঝে, শিক্ষিত নন, তিনি বহু বছর প্রবাসী ছিলেন এমন কি সেখানে জেলেও ছিলেন, তিনি এলে আমরা অনেক কথাই... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×