somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ভালোবাসা গুলি

০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি-
মনে কি পড়ে তোমার সেই হিজলতলের স্মৃতি?
যেথায় ঘটেছিল সেদিন জোড়া খানেক প্রেম-পিরিতি ?
নয় নয়টি বছর হয়ে গেল তবু সেসব যেন দুচোখে ভাসে
ভুলতে চাইলেও হয়না ভোলা যেন ফিরে ফিরে আসে ৷
আতিক-
সেই আট জনের অনেকেই তো আজ বেধেঁছে ঘর
সালমান সহ আমি আজও সাজতে পারিনি বর,
তাহমিনা এখনো বউ সাজেনি রয়ে গেছে একা
সজলও তার পিছু ছাড়েনি সে যে বড্ড বোকা ৷
আমি-
আজো মনে পড়ে হৃদয় চিত্তে সে ব্যথাতুর ক্ষণ
বুক ভেঙ্গেছে তবু বলিনি তারে করেছিলেম পণ,
যারে ভালোবাসি সে সুখে থাকুক এই ছিল ব্রত
শত বিরহ যাতনা জেগেছে সয়ে গেছি অবিরত ৷
আতিক-
এখন কেন আফসোস করো সময়ে যা হয়নি বলা
নিজের মনে নিজে কুঠার মেরেছো করে অবহেলা,
শুনেছি সে সুখেই আছে হাসি খুশিতে ভরা পরিবার
হারানো জিনিষে মায়া রেখনা ভুলে যাও অধিকার ৷
আমি-
কি হতো বলে সেদিন কেউ পায়নি তো আপন করে
কিছু স্মৃতি জমা হতো বয়ে যেতে হতো বছর ভরে ,
নিজে নিজেই বিরহে ভোগী করিনি তাকে আমন্ত্রণ
সেও যদি আমার মত হতো কেমনে সইতে সেই ক্ষণ?
আতিক-
আজও হয়নি জানা সে ঘটনায় কি হলো লাভ-ক্ষতি
আবেগী হয়েই ঐসব করেছি কৈশোর বয়সের গতি,
মুচকি হেসে বিনোদিনী চলে গেছে হয়না আর দেখা
শত স্মৃতি জমিয়ে রেখেছি স্মৃতিপটে তার ছবি আঁকা ৷
আমি-
বুঝিবে কিসে অস্থির মনা সবে না বলায় কত যে শান্তি,
ভয় করি করতাম সেদিন যদি হত কোনোও ভুল ভ্রান্তি!
আতিক-
যা হবার তা হতো সেদিন পেয়ে যেতে প্রকাশের সুখ
প্রেমানলে দগ্ধ হতে হতোনা এমন হালকা হতো বুক ৷
আমি-
চাঁদকে সবে বড্ড ভালোবাসি গায়ে মাখি তার আলো,
কেউ কি বলতে পারো সে কাউকে কি বাসে ভালো?
আতিক-
কিশোর বেলায় দিয়ে মন বলতে পারোনি ভালোবাসি,
মনের কথা মনে রইলো বারটি বছর থেকে পাশাপাশি ৷
আমি-
বলি বলি করে হয়নি বলা হেরেছি বিবেকের কাছে ,
বামন হয়ে চাঁদে হাত বাড়াই লোকে যদি বলে পাছে !
আজ কাল করে কত সহস্র দিন যে ভেবেছি এ কথা
উপন্যাস রচে পায়েল বানাবো তারে বুঝবে প্রেম-গাঁথা ৷
ভেবেছি ডায়েরী দিয়ে জানাবো ভালোবাসার কাহিনী,
পুষ্পকাননে আমি মালী ছিলাম সে ছিল প্রিয় মালিনী ৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পেটে লাথি মারলে, স্লোগান তো উঠবেই !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:২৬


ভয়ের কিছু নেই। এখনো পরিস্থিতি খারাপ হয়নি । তবে সাধু সাবধান। দেশ জুড়ে স্লোগান দেওয়া শুরু হলে সবকিছু ভেঙে পড়তে খুব বেশি সময় লাগবে না।সরকার এখন ঢাকা সহ দেশের... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×