মনে আছে গত বছর যখন আমি খুব
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলাম
তখন অনেক রাত
আমার আট বছরের ছোট্ট ছেলেটা ঘুমিয়ে ছিল
কিচ্ছু টের পায় নি
পরদিন স্কুল থেকে ফিরে মায়ের সাথে আমাকে দেখতে এসে
বললো “ আম্মু তাঁর কী হয়েছে? সে কি মারা যাবে?”
বাড়ি থেকে খবর এসছে
বাবার খুব অসুখ
আজ কয়েকদিন যাবৎ জ্বর নিয়ে বিছানায় পড়ে আছেন
হাঁটুর ব্যাথায় উঠে দাঁড়াতে পারছেন না
খাওয়াও বন্ধ রেখেছেন
আমি ফোন দিচ্ছি মা-কে
জিজ্ঞেস করবো “মা, বাবার কী হয়েছে?..?”
একবার
দু’বার
তিন বার..
মা ফোন ধরছেন না
শুধু কে একজন মহিলা বারবার দুঃখিত হচ্ছেন
বলছেন এ মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না
২৮.১০.২০১৭; উত্তরা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


