S. Khan: Hi On T. কি করছ?
Onty: Hello bro..it's onty. O N T Y. অন্টি আমার নাম .. understand? ?
Profile এ নামের পাশে ছোট্ট একটা girl symbol ছিল। ওইটাই actually আমার দৃষ্টি আকর্ষণ করে। কৌতূহল বশত knock দিই। কারণ নামের পাশে ওরকম symbol দিতে কাওকে দেখিনি। প্রথম দিকে কোনো response ছিল না। তারপর হঠাৎই Hello bro.. ।
যেমন ভেবেছিলাম তেমনই। ছোট মেয়ে। ছোট মানে অত ছোট না। HSC exam দিবে। preparation চলছে তখন। পড়াশোনার ফাঁকে মাঝে মাঝে online এ chatting এ আসতো। আর ভীষণ অবাক হতো আমার অজ্ঞতায়। কেননা আর মাত্র এক সপ্তাহ পর HSC exam start হবে আর আমি তার কিছুই জানি না! আমি বলতাম আমি আদার ব্যাপারী; সারাদিন office করে রাতে বাসায় গিয়ে ঘুমাই; এছাড়া কাজের মধ্যে করি তোমার সাথে chat; আমি কি করে জানবো জাহাজের .. i mean HSCর খবর।
বরিশালের মেয়ে অন্টি। দু ভাই আর ও। বড় ভাই ঢাকায় একটা college এ পড়ে। আর ছোট টা class 7. .।
অন্টির upload করা pics গুলো হতো অদ্ভুত। কোনও ছবিতে শুধু চোখ, কোনও ছবিতে চুল, আবার কোনও ছবিতে অনেক গুলো পা বা হাত। প্রতিবার আমি ঠিক ঠিক বলে দিতাম কোনটা ও। আর ও অবাক হতো। complete কোনও picture upload দিত না যেখানে ওর face স্পষ্ট দেখা যায়। অবশ্য অনেক request এর পর একটা ছবি আমাকে inbox করে তাও আবার শর্ত ছিল দেখা শেষে delete করতে হবে। ছিপছিপে লম্বা। অনেক beautiful দেখতে।
Boyfriend আছে কিনা জানতে চাইলে বলেছিল love ব্যাপারটা তার life এর dictionary তে নাই। ভেবেছিলাম হয়তো কেউ cheat করেছে তাই এমন বলতেছে।
প্রতিদিন আমাদের chat হতো। কিন্তু একবার হঠাৎ টানা পাঁচ দিন কোনও খবর নেই। অস্থির হয়ে msg দিলাম
- hlw Off T জি On হবা কবে?
Reply আসল
- আমার জন্য দোয়া করো bro.. আমি অনেক sick
- কি হইছে তোমার?
- আমার heart এ problem আছে
- বল কী !! কীভাবে !? তুমি তো অনেক ছোট। এই বয়সে heart এর problem ? কেমনে কি !!
- হুম। ছোট বেলা থেকেই। ঈদের পর vellore যাব ডাক্তার দেখাতে। regular checkup. সেখান থেকে আজমীর
- শুনেছি আজমীর শরীফ এ গিয়ে মানত করলে কবুল হয়। তুমি এ আর রহমানের story টা জানো?
অন্টির heart এর অসুখের কথা জেনে অনেক আগের আমার ছোটবেলার এক আপুর কথা মনে পড়ে গেল। পাপড়ি আপু। আমার এক friend এর বড় বোন। আমাকে অনেক আদর করতেন। ওনারও heart-এ problem ছিল। বিয়ের ছ’মাসের মাথায় উনি মারা যান। অদ্ভুত ব্যাপার হলো পাপড়ি আপুদের দেশের বাড়িও ছিল বরিশাল।
যাই হোক, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ছোট বেলার বড় বোন আর বড় বেলার ছোট বোন দুজনেরই heart এর অসুখ। একজন তো চলে গেছেন অনেক বছর আগে। এখন এই ছোট বোনটিকেও একই কারণে হারাতে হবে এমনটা ভেবে ভীষণ মন খারাপ হয়ে ছিল।
Chatting এ অনেক কথা বলতো ও। বলেছিল ওর school এর সামনে বরিশালের সেরা ফুচকা পাওয়া যায়। মামুন ভাইয়ের ফুচকা। যদি কখনও বরিশালে যাই যেন miss না করি। আমাকে vellore এর language শিখিয়েছিল (যতটুকু সে জানতো)।
একবার সে লিখেছিল ওর পা মচকে গেছে। ও খুব cockroach ভয় পেত। এক flying cockroach এর ভয়ে লাফ দিতে গিয়ে বিছানা থেকে পড়ে পা মচকে যায়। তখন আমি কিছু tips দিয়েছিলাম how to take care myself from a cockroach attack. কারণ আমিও cockroach ভয় পাই।
আজ কয়েক মাস হয়ে গেল ওর account টা inactive. কোনও response আসে না। শেষ খবর ছিল indian visa-র জন্য try করতেছে। একবার refuse হয়েছে। 2nd time try করবে।
জানি না ও কোথায় আছে আজ.. কেমন আছে। তবে যেখানেই থাকুক dear sis যেন ভালো থাকে.. সুস্থ থাকে। হয়তো কোনও একদিন আবার হঠাৎই reply দেবে
Hello bro. . It's me..Onty.. not On T.. ok(?)
(ঢাকা, ২৯.১১.২০১৫)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


