#
অবশেষে গরিব দেশের বদনাম ঘুচলো আমাদের
আসুন এবার একটু প্রাণ খুলে হাসুন
অযথা হবিগঞ্জ অথবা লক্ষ্মীপুর ধর্ষণ নিয়ে মন খারাপ
করবেন না
ওগুলোও আর দশটা ঘটনার মতোই একএকটা রটনা মাত্র
যেমনটা তনু কিংবা রূপা-র ক্ষেত্রে হয়েছে
ভাববেন না-
আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে
আর যদি প্রয়োজন হয় তো আরো উচ্চ পর্যায়ের
বাহিনীও আছে
আইন-শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে
তাছাড়া এগুলো তো আর রেইনট্রি-র মতো মুখরোচক ও
কৌতুহল উদ্দীপকও নয়
শুধুই সেন্টিমেন্ট
তারপরও
যদি প্রয়োজন হয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করে দেয়া হবে
আপনারা আসুন এবার একটু আমোদ করুন-
“হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা মল মল..”
২৬.০৩.২০১৮; উত্তরা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

