সেদিন মাছ একটি গাঢ় রঙের মধ্যে নিজেকে ডুবিয়ে
ফিরে তাকালো আমার দিকে
আর আমি অভিভূত হয়ে নাম কি জানতে চেয়ে পানির নিচে
একটি জলজ চিরকুট পাঠাই-
আমার ধারণা ছিল মাছেদের যার যার নাম
ঈশ্বর কর্তৃক পূর্ব নির্ধারিত হয়
আর
বাজারে সেইসব নাম অনুসরণ করে আমরা তাদের কিনি
অথচ এর নাম আমি কিছুতেই মনে করতে পারছিলাম না
তারপর
কিছুক্ষণ অপলক থেকে
মাছ সেই গাঢ় রঙের মধ্যে নিজেকে ঘুরিয়ে দৃশ্যান্তর ঘটালো
ওহ্ ঈশ্বর কেন যে চোখের ভেতর হঠাৎ এমন পাথর বসে গেল
১০.০৪.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


