আমাকে ভালোবাসো
নয়তো বৃষ্টি হবে আজ বজ্র হবে
কালবোশেখীর প্রচণ্ড তাণ্ডব
তোমাদের এই মেট্রোপলিটনকে নাড়িয়ে দেবে
নগর কর্তৃপক্ষ-কে জানিয়ে দেবে
এইসব পংক্তি আমার
দ্রোহের
এইসব পংক্তি আমার
অগ্নির
আমাকে ভালোবাসো
আমাকেও সারাও
ভুল করে হলেও বার্তা পাঠাও
উত্তর প্রতি-উত্তরে আমাকে ভোলাও
নয়তো পাহাড় হবে অন্তরীক্ষ হবে আর বৃষ্টিরা হবে ঝর্ণা
রাজপথে হবে অথৈ বান
শহরটা ভেসে যাবে আকুলে
আক্রান্ত আকুতিরা সমস্বরে চিৎকার দিয়ে বলবে
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমাকেই ভালোবাসি
বলো না কেন হে অগ্নি..
হে অগ্নি আমার
০৭.০৫.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


