কিছু দিন আগে অফিস থেকে ফিরে ভীষণ চমকে গিয়েছিলাম আমি। অনেক গুলো বই উপহার পাঠিয়েছেন সামু ব্লগে আমার সবচেয়ে প্রিয় কবি খলিল ভাই। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই নিক-এ যাকে আমরা চিনি। নিজেকে ধন্য মনে করছি ওনার স্নেহ/ভালোবাসা পেয়ে।

প্রিয় এই কবির 'অসম্পর্কের ঋণ' কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পোস্ট করছি আজ। আসুন পড়ি—

চলো, জীবনকে খুঁড়ে দেখি
যখন রাত চিবিয়ে খাই, আর ঘুম গুঁড়ো করে পাথরে সোনাবীজ বুনি, একগুচ্ছ অলকের ঘ্রাণ সজীব পাথারে পাক খেতে খেতে অদৃশ্যে আছড়ে পড়ে—তখনই সাধ হয়,—জীবনকে খুঁড়ে দেখি, কোন্ মায়াময় আঁধারে নিত্য মন্থন শেষে কোথায় ফেলে যায় নিপুণ নির্যাস
জীবন—যতদূর চোখ যায়—আলো শেষ হতে হতে মিশে যায় নিগূঢ় অন্ধকারে—ঐখানে ধ্যানমগ্ন স্বপ্নভ্রমর, হয়তো এক উদাসীন কবির মতো সেও ভুলে গেছে—জীবনের নেই কোনো মানে—সে শুধু কাঁদাতেই জানে
চলো, এইবার জীবনকে খুঁড়ে দেখি—হীরে ও মুক্তোর খনি কোন্ গহিনে,
কতখানি দূরে
১৩ মার্চ ২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

