মূল্যবোধ হল সমাজ স্বীকৃত নৈতিকতাপূর্ণ আচরণ, বুদ্ধি-বিবেক দিয়ে বিচার-বিশ্লেষণ দ্বারা ভালমন্দের পার্থক্য নির্ণয় করে ভালকে গ্রহণ করা ও মন্দকে পরিহার করা। মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি সমাজের ভূষণ। আদর্শ জীবন লাভের জন্য মূল্যবোধের কোন বিকল্প নেয়। মানুষ তার পরিবার, বন্ধু, সামাজিক প্রতিষ্ঠান থেকে এটি অর্জন করে। যখন সমাজ মূল্যবোধহীন হয়ে পড়ে তখন সামজিক কাঠামো ভেঙ্গে পড়ে। তাই বলা হয়ে থাকে কোন সমাজে বসবাসকারী জনগনের মূল্যবোধের অবক্ষয় হলে সমাজে খুন, ধর্ষণ, দুর্নীতি ইত্যাদি অপরাধ সঙ্ঘটিত হয়। বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো তাই প্রমান করে। এখানে এখন হারহামেশাই ধর্ষণ, যৌন হয়রানি, গুম, খুন,পাচারের মত ঘটনা ঘটে চলেছে। এবং অধিকাংশ ক্ষেত্রে এসবের কোন সাজা হচ্ছে না, আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে। তাছাড়া বর্তমান শিক্ষাব্যবস্থাও আমাদের মূল্যবোধের শিক্ষা না দিয়ে শিক্ষিত করে তুলছে।ফলে এসব অপরাধ আরও বেড়েই চলেছে।আজ পশুর আত্মা তার দেহ কাঠামো থেকে বের হয়ে মানুষের দেহে স্থান্তরিত হয়েছে, মানুষের দেহ খাঁচায় আজ অমানুষের আত্মা। ফলে মানুষের চরিত্রে মানবিকতার পরিবর্তে পাশবিকতা স্থান পেয়েছে। আমাদের ক্ষণিকের সুখ লাভের জন্য ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।তাই এখনি সময় অন্যের অমঙ্গল কামনা থেকে বিরত থেকে নিজেকে মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলে আগামীর দিনের নেতৃত্বের জন্য প্রস্তুত করা। কারন মূল্যবোধহীন ব্যক্তি নেতৃত্ব দিলে সমাজ আগাবে না বরং পিছাবে।
আম্রকাননের আগুন

আম্রকাননের আগুন
এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন
জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।