তোমার আবীর মাখা সেই মিষ্টি হাসিতে,
কি জাদু আছে আমি আজও বুঝিনি তা।
কখনও ভেবিছি আমি ডেকেছ তুমি আমায়,
যেন তা বৃষ্টি স্বরূপ চাতকের চাহনিটা।
কখনো তা নিবিড় ভালবাসার নীরব কথোপকথন,
যা আসে যায় ক্ষণে ক্ষণে।
যাই হোক চির লাস্যময়ী, মোর জীবনের স্মৃতিকাতরতা,
রয়েছ তুমি আজ দূরে নিজের ভূবন নিয়ে,
এই নিভু রাতে তাই স্মরি তোমারে মনেরও অন্তরালে।
ভালোবাসার সিক্ত মুকুটখানি রহিল তোলা তোমার পথ চাহিয়া
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



