মরতে মরতে হারাধনের যখন একটি ছেলে বাকি,
তখন সে কাজে কামে দিতে লাগলো ফাকি
ঘর হতে বাহির হইলে পরে
যে যায় কাজে সে-ই তো মরে
তবে আমি কিসের তরে
সূর্য তলে যাই!তার চেয়ে ভাই সেইতো ভালো
ঘরে বসেই বেচে চলো
মরবার যখন ইচ্ছে হবে
তখন নাহয় দেখা যাবে।
কিন্তু ব্যাঘাত ঘটালো ব্যাটা দিজেন্দ্রলাল
তারে নিয়া লিখে ফেললো কবিতা "নন্দলাল"।
এমন উপহাস তার মনে দিলো ব্যথা
ঘরেও বিপদ বাইরেও বিপদ যাবে সে কোথা?
পাশে সোলাইমান সোখন গোত্রের ছিলনা কেউ
তাইতো..........
হারাধনের একটি ছেলে
কাঁদে ভেউ ভেউ,
মনের দুঃখে বনে গেল
রইল না আর কেউ
#দিজেন্দ্রলালের_ফাসি_চাই
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




