somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্যতার সেকাল একাল

১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই ছবি দেখে আপনার চোখ বড় বড় হয়ে যাচ্ছে? আপনি অবাক হচ্ছেন? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মানুষেরও আবার চিড়িয়াখানাহয় কিভাবে ? তাহলে পুরো লেখাটি পড়ে নিন।

বিশ্ব খুব দ্রুত বদলে যাচ্ছে, এবং এই বদলানোর গতি টেকনোলজির আশ্রয়ে দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। মানুষের মনমানসিকতায়ও ব্যাপক পরিবর্তন এসেছে।যুদ্ধ, বিপ্লব এমনকি মহামারী সময়ে সময়ে নির্দিষ্ট জাতিগোষ্ঠী এমনকি পুরো মানবসমাজে ব্যাপক পরিবর্তন আনে।

একসময় নারীদের ভোটাধিকার ছিলোনা, এখন এটা ভাবতেও অবাক লাগে।
খুব বেশিকাল আগে নয় যখন মানুষের গলায় পায়ে শিকল দিয়ে বাজারে নিয়ে যাওয়া হতো, বিক্রি করা হতো। এটা কি এখন কল্পনা করা যায়?না৷ এটা এখন আমাদের কাছে বর্বরতা , কিন্তু একসময় দাস কেনা গরু ছাগল কেনার মতোই স্বাভাবিক ছিল।
একসময় মানুষ হিরোইন কোকেইন'কে মেডিসিন হিসেবে নিতো, এখন তা হচ্ছে মাদক,অবৈধ।
শুনলে অবাক হবেন আঠারো শতকের দিকে শিকাগোতে "কুৎসিত" চেহারা/শরীর নিয়ে রাস্তায় বের হলে ১ থেকে ৫০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হতো।
এভাবে শতশত উদাহরণ দেওয়া যায় যাকে আজ আমরা ঘৃণার চোখে দেখি অবাক হই কিন্তু এককালে তা স্বাভাবিক ছিল, তখনকার যুগে সেটাই ছিল সভ্যতা, সেটাই ছিল আধুনিকতা।

এখন আসি বর্তমানে, এখন আমরা অনেক কাজ যা স্বাভাবিক মনে করছি, যাকে আমরা আধুনিকতা মনে করছি কালের বিবর্তনে তা অসভ্যতা/বর্বরতায় পরিণত হবে

একজন মানুষ প্যাডেল মেরে রিকশা চালায় আর দুই/তিনজন আরামে বসে বসে যায়,সেলফি নেয়, আজ তা আমাদের কাছে স্বাভাবিক কিন্তু একদিন মানুষ এই রিক্সায় চড়ার ছবি দেখে আমাদেরকে বর্বর বলে গালি দিবে।

দশ বারো বছরের শিশু ফুল বেচে, চায়ের দোকানে কাজ করে, আমরা এটাকে স্বভাবিক ভাবেই নিচ্ছি, কিন্তু এটা তো স্বাভাবিক নয়, ওর তো এখন স্কুলে যাওয়ার কথা! খেলতে যাওয়ার কথা!

মানুষ রাতে ফুটপাতে ঘুমাচ্ছে, এটাতে অবাক হওয়ার কি হলো?, এটাতো স্বাভাবিক। এই "স্বাভাবিক" জিনিসটা'র জন্য মানুষ একদিন আমাদেরকে অসভ্য বলবে।

এখনো ড্রিংকসের খালি বোতল কিংবা চিপসের প্যাকেট রাস্তায় ফেলতে আমরা দ্বিতীয়বার চিন্তা করিনা।

লেখা ছোট করার স্বার্থে খুব বেশী উদাহরণ দিলাম না, আপনার আশেপাশে চোখ বুলিয়ে দেখেন কি সভ্যতা আপনি লালন করছেন?ভবিষ্যতের কাছে কি তা আদৌও সভ্যতা বলে বিবেচিত হবে, তখন কি মানুষ আপনাকে বর্বর, অসভ্য বলে গালি দিবেনা। যদি মনে করেন দিবে তাহলে আসুন নিজ নিজ অবস্থান থেকে সভ্য হওয়ার চেষ্টা করি, এমন সভ্য হওয়ার চেষ্টা করি যাকে হাজার বছর পরেও মানুষ অসভ্য বলে গালি দিতে পারবেনা।

স্বীকার করি মানবসভ্যতার ইতিহাসের শ্রেষ্ঠ সময়ে আমরা বাস করছি কিন্তু এটাই সর্বোৎকৃষ্ট সময় নয়। এরচেয়ে উত্তম সময় একদিন আসবে।

ছবিটি ব্লগে দেওয়ার উদ্যেশ্য হলো আমাদের মনে এই চিন্তাটা আনা যে আদতে আমরা যাকে সভ্যতা বা আধুনিকতা বলছি তা কি কালের বিবর্তনে ঠিকবে?

ছবিঃইন্টারনেট থেকে নেওয়া
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×