somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ কি এই ডিজিটাল সেবা চালু করতে পারে না?

২৭ শে মার্চ, ২০২০ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই যে কাগজটা দেখছেন এটা হচ্ছে ফ্রান্সে বর্তমান লকডাউন অবস্থায় বাইরে বের হওয়ার জন্য, এখানে যে কয়েকটা কারণ দেওয়া আছে এর বাইরে অন্য কোন কারণে আপনি বের হতে পারবেন না,কাগজ ছাড়া বের হলে বা কাগজে উল্লেখিত কারণের সাথে আপনার গতিবিধির অমিল থাকলে আপনার জরিমানা ১৫০০ ইউরো সহ জেলও হতে পারে (এখানে পুলিশ লাটি দিয়া পাছায় মারেনা)। তো উল্লেখিত কারণগুলোর মধ্যে আপনি যে কারনে বের হতে চাচ্ছেন তাতে দাগ দিয়ে এবং আপনার নাম, বয়স, তারিখ,স্থান ইত্যাদি লিখে কাগজ নিয়ে বের হলে আপনার ভয় নাই৷
দেশে দেখলাম মানুষকে মুখে বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হয়, ভালো মতো উত্তর দিতে পারলে বাচলেন আর নাহলে পাছায় বাড়ি অথবা কানধরা,বাংলাদেশ তো ডিজিটাল, তো ডিজিটাল দেশে কি এরকম কোন ব্যাবস্থা করা যেতোনা?

যদি এমন হতো যে, একটা এপ্লিকেশন বা ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যাক্তিগত তথ্য, ছবি,বাইরে কেনো যেতে চান,কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন,কোথায় যাবেন ইত্যাদি লিখে দরখাস্ত করলে তা অটোমেটিক এপ্রোভ হয়ে আপনাকে একটা পিডিএফ ফাইল দিবে, সেটা প্রিন্ট করে অথবা তা স্ক্রিনশট নিয়ে আপনি বাইরে বের হতে পারবেন৷অনুমতিপত্র না থাকলে বা থাকলেও তাতে দেওয়া তথ্যের সাথে আপনার গতিবিধির মিল না থাকলে জরিমানা বা জেল। তাহলে আর হয়রানি'র সুযোগ থাকলোনা,কানও ধরা লাগলোনা। এভাবে লাটি দিয়ে পেটানো দেখতে দৃষ্টিকটু, কুৎসিত লাগে।

এখন আসি আর্গুমেন্টে, বলবেন যে সবার ইন্টারনেট নাই? দেশে প্রায় সবারই ইন্টারনেট আছে, আর যাদের নাই তারা অনুমতিপত্রের হুবুহু এক কপি হাতে লিখে নিয়েও বের হতে পারে এমন সুযোগ দেওয়া যায় কিছু ক্ষেত্রে (ফ্রান্সে অনেকেরই ঘরে প্রিন্টার নাই তাই হাতে লিখে বের হলেও চলে)।

দ্বিতীয়ত, অনেকে এটার ফায়দা নেওয়ার চেষ্টা করবে। হ্যা তা তো করবেই, এখন কি আর কেউ অকারণে বেরুচ্ছে না?ধরা পড়লে চাপার জোরে মিথ্যা কথা বলে বেঁচে যাচ্ছেনা? অনেকেই তো যাচ্ছে। অন্তত সবাইকে নিয়মের ভেতরে আনার চেষ্টা তো করা উচিত। অসভ্যের মতো কাউকে লাটি দিয়ে পেটানো দেখতে কি খুব মজা লাগে?ইন্ডিয়াতে তো দেখলাম এভাবে পেঠানোর ফলে বেকায়দায় চোট পেয়ে এক ছেলে মারা গেছে।
বাংলাদেশে অনেক ডিজিটাল সেবা আছে যা বিশ্বের অনেক উন্নত দেশেও নাই,এই ছোট্ট ডিজিটাল সেবা কি দেশ চালু করতে পারেনা?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২০ রাত ১:৫৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×