কোন এক রমজানে মির্জা গালিব তার বন্ধুদের নিয়ে দিনের বেলা ঘরে বসে মদ পান করছিলেন আর তাস খেলছিলেন, হঠাৎ ঘরে উনার এক বন্ধুর আগমন হলো, এই বন্ধু আবার এসব মদ জোয়ায় নাই।
তো বন্ধু মির্জার এই অধঃপতন দেখে খুবই হতাশ, তিনি মির্জাকে তিরস্কার করতে লাগলেন, এক পর্যায়ে বললেন "আল্লাহ রমজানে শয়তানকেও ঘরে বন্দী করে রাখেন, তোমারএতো অধঃপতন হয়েছে যে শয়তান বন্দী থেকেও তোমাকে নাচাচ্ছে! ছিহ মির্জা ছিহ!"
তো এটা শুনে উত্তরে মির্জা বললেন " বন্ধু তুমি তো কেবল শুনেছো যে আল্লাহ রমজানে শয়তানকে বন্দী করে রাখেন, কোন ঘরে রাখেন সেটা আজ তো দেখলে"
কোন ম্যাসেজ দেওয়া বা অন্য কিছু এই গল্পের উদ্যেশ্য না, অনেক দিন আগে শুনেছিলাম, হঠাৎ মনে পড়লো তাই শেয়ার করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



