somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার।

০৮ ই মে, ২০২০ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ধর্মের দোহাই দিয়ে এখনো অনেকেই বাংলাদেশকে পাকিস্তান বা ভারতে অংশ হিসেবে দেখতে চায়। কেউ চায় বাংলাদেশ ভারতের অংগরাজ্য হয়ে যাক, কেউ চায় আবার পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাক। এই দুই পন্থীদের কেউই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনা।

যারা পাকিস্তানপন্থী তাদের বেশীরভাগই মুসলিম এবং তাদের বিশ্বাস যেহেতু পাকিস্তান মুসলিম দেশ তাই তারা আমাদের ভাই, এবং আমাদের একসাথে থাকা উচিত ছিলো, এখনো পাকিস্তানের যেকোনো সাফল্যে তারা আনন্দিত হয়, ফেসবুকে ইমরান খানের বক্তৃতা শেয়ার করে,ভারত পাকিস্তানের যেকোনো কোন্দলে তারা পাকিস্তানের পক্ষে সমর্থন দেয়। অবস্থাদৃষ্টে মনে হয় এখন যদি বাংলাদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করে একটি রাষ্ট্র করার প্রস্তাব করা হয় তাহলে তারা সবার আগে ভোট দিবে৷

অন্যদিকে ভারতপন্থীদের বেশীরভাগই হিন্দু (সনাতন) ধর্মালম্বী, আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে এমন অনেকেই আছেন যাদের টাইমলাইন দেখলে আপনি বুঝতেই পারবেননা যে তারা বাংলাদেশী না ভারতীয়, তাদের টাইমলাইন ভারতের সাফল্যসংবাদ, মোদির ভাষন ইত্যাদিতে ভর্তি। তারা বাংলাদেশের চাইতে ভারতের সাফল্যই বেশী খুশী হোন। একইভাবে বাংলাদেশকে ভারতের অংগরাজ্য করার প্রস্তাব দিলে উনারা দিগম্বর হয়ে রাস্তায় উল্লাসনৃত্য করবেন বলে আমার ধারণা। উনাদেরও একই বক্তব্য (যদিও উনারা তা সহজে প্রকাশ করতে চান না) যেহেতু ভারত হিন্দুরাষ্ট্র তাই আমাদের ভারতের সাথেই থাকা উচিত।

এই দুইদল বলদদের কে বুঝাবে যে ধর্মের উপর ভিত্তি করে কোন রাষ্ট্র গঠিত হতে পারেনা, যদি হতো তাহলে সমগ্র আরব এক দেশ হতো. সকল আরব রাষ্ট্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কেনো আলাদা আলাদা দেশে বিভক্ত?

এই উভয় গোষ্ঠীই আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তারা খায় পড়ে বাংলাদেশের কিন্তু অন্তরে লালন করে পাকিস্তান বা ভারত। আওয়ামী লীগের বাংগালী জাতীয়তাবাদ অথবা বিএনপির বাংলাদেশী জাতীয়তাবাদ যা-ই বলিনা কেনো এরা কোনটাই বিশ্বাস করেনা। এদের থেকে সতর্কতা অবলম্বন করাই কাম্য, আর আপনি যদি নিজেকে এই দুই দলের মধ্যে যেকোন একটিতে আবিস্কার করেন তাহলে নিজেকে শুধরে দেওয়ার এখনই সময়।

বি. দ্র. এই লেখায় বাংলাদেশের সকল মোসলমানকে পাকিস্তানপন্থী বা সকল হিন্দুকে ভারতপন্থী বলা হয়নি। শুধুমাত্র তাদের মধ্য থেকে ক্ষুদ্র এক অংশের কথা বলা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২০ রাত ২:৪৯
১৯টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×