
হালফিল বেহুলার গন্ডোলা যায় কাপ্তাই থেকে ভেনিস,
এদিকে হেমলকে আরোগ্য লাভ করলো সক্রেটিস।
মান্দাসে উড়েগেলে আধখানা চাঁদ ছুয়ে
সূর্য ঢোবার আগে আগেই ঘরে ফেরা যায়।
মেদবহুল মেঘে চড়ে
সবচাইতে দূরে;
যেখানেতে যাওয়া যায়,
সেখানে ঘি আর তেল সমান দামে বিকে।
অপ্রস্তুত লালটিপ নীল শাড়ী মৃত্যু ডেকেছিলো যেদিন
সেদিন পলি জমা পোতাশ্রয় থেকে সোয়া ফার দূরে
নোঙ্গর করে রাখা জাহাজের তরুণ খালাসি,
কাঁদলো; গান গাইলো; তারপর মরে গেলো...আহা
ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


