নাম বদল থেকে খেতাব বাতিল, রাজনৈতিক অপসংস্কৃতির শব্দভাণ্ডারে নতুন শব্দ।
১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুক্তিযুদ্ধে জিয়ার অংশগ্রহণ কতটা স্বতঃস্ফূর্ত ছিলো তা নিয়ে সমালোচনা করা যেতেই পারে। উর্দি পরে ক্ষমতায় বসে তিনি কত মুক্তিযোদ্ধা, কত সেনা সদস্যকে হত্যা করেছেন তার সমালোচনা করা যেতেই পারে। কিংবা ১৫ আগস্টের ঘটনায় তার যে নীরব সম্মতি ছিলো তা নিয়ে বিতর্ক করা যেতেই পারে। কিন্তু কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ চলাকালীন তার ভূমিকা নিয়ে বিতর্ক চলেনা। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার অবদান স্বরূপ রাষ্ট্র তাকে যে খেতাব দিয়েছিলো তা কেড়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়, নিচক রাজনৈতিক প্রতিহিংসার ফলে এইরূপ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি একজন সফল সেক্টর কমান্ডার ছিলেন এটা কেউ অস্বীকার করতে পারবেনা।
যুদ্ধ পরবর্তী ভূমিকার ফলে যদি মুক্তিযোদ্ধাদের খেতাব বাতিল করা শুরু হয় তাহলে সেই তালিকা অনেক দীর্ঘ হবে। এমন হাজার হাজার মুক্তিযোদ্ধা আছেন যুদ্ধ পরবর্তী সময়ে এবং এখনো যাদের ভূমিকা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী । নাম বদলের যে অপসংস্কৃতি বিএনপি চালু করেছিলো তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এখন খেতাব বাতিলের এই অপসংস্কৃতি যদি আওয়ামীলীগ চালু করে তাহলে ভবিষ্যতে তার ফলাফল ভয়ানক হবে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন