বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার
সঙ্গে দেখা করতে যাওয়া সরকারি কর্মকর্ত
কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক
ব্যবস্থা নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শৃঙ্খলাভঙ্গ করে গত বৃহস্পতিবার
রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক
কার্যালয়ে যাওয়ার কারণে এ
ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট
মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়ে ব্যবস্থা নি
দেওয়া হবে আগামী সোমবার (০৮
ডিসেম্বর)।
রোববার (০৭ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন
মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব
বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই অতিরিক্ত
সচিব বলেন, আগামীকাল (সোমবার)
চিঠি ইস্যু করা হবে। খালেদা জিয়ার
সঙ্গে দেখা করতে যাওয়া এবং গোপন বৈঠক
করার বিষয়ে জড়িতদের চিহ্নিত করে তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গোপন
বৈঠকের খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশ
হওয়ার পর প্রাথমিকভাবে ৩০ জনকে এই
তালিকায় রেখে যাচাই বাছাই
করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
দেওয়া হবে চিঠিতে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র
জানায় শৃঙ্খলাভঙ্গের
অভিযোগে চিহ্নিতদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুপুরে জনপ্রশাসন
প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদিক
সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার
সঙ্গে দেখা করতে যাওয়া কর্মকর্তা-
কর্মচারীদের যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও বলেন,
কোনো সরকারি কর্মকর্তা ও
কর্মচারী রাজনৈতিকভাবে সম্পৃক্ত
হতে পারেন না।i

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


