কবিতা
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনোবনে
---------- মো; রুহুল আমীন ।
এ মন যেন বৃন্দাবন,
প্রেমধন্য পূণ্য নিলয় -
ব্রজধাম ।
এখানে নিজন বিজনে রাতে
বাঁজে সুমধুর মুরলী কৃষ্ণের,
শিশিরে শিশিরে ঝরে
অমিয় অমৃত কামরস,
রভসে রজনী তামরস-তনু
রাসপূর্ণিমায় ;
নেশায় বুদ্ বুদ্ নিসর্গ নিগম ।
স্মৃতির কান্তারে বাঁজে রাতভর
কানাড়া সুমধুর পাতার মর্মরে ।
থরে থরে পুষ্পলতায়
ফুলশয্যা সাজায় প্রকৃতি
নিভৃত নিধুবনে ।
রাধিকা ব্রজেশ্বরী
তটারূঢ়া কালিন্দীকূলে;
গোকুলে ত্রিভঙ্গ-মুরারি
প্রতীক্ষা কাতর
মধুর মিলন পিয়াসে ।
তুলসীর বনে সংগোপনে
ভিড় করে সহস্র গোপিনী,
চুপিসারে উঁকি দেয়
যখন সিনানী নিবিড়
ঘন বনছায় ;
জড়ায় আঁচল নিচুল কন্টকে
যখন ত্রস্তপদে ব্যস্ত বিচরণ
ছোটাছুটি এদিক ওদিক।
কামোষ্ণ ঘন নিশ্বাসে
উতলা বৃন্দার বৃন্দাচল,
মনোজ্ঞ লীলায় মুখরিত,
হৃষিত রাতভর
অবারিত জোছনায়
তারার সমারোহে ।
---*---
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুন