কবিতা
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে নারী
-------- মোঃ রুহুল আমীন ।
হে নারী,
কোন অনবদ্য কবিতার
তুমি অসমাপ্য পঙক্তি এক-
শব্দ ছন্দ লয় ।
আগুনের ফুলকি তুমি,
কুসুমের সুগন্ধি মঞ্জুসা,
কোকিলার কুহরণ বিহরন,
যখন দেবতা অরুণ
উঁকি দেয় বসন্ত প্রভাতে ।
প্রণোচ্ছল দুপুরে যৌবনে
পুষ্পে বর্ণে সুসজ্জিতা তুমি-
মনোহরা,
পুষ্পিত মনঃবনকুঞ্জে
চঞ্চল চপল চরণে
তোমার সরব বিচরণ
সারাক্ষণ ।
দিনভর সুপ্ত কামনার
তপ্ত স্ফুলিঙ্গ স্ফুরণ
সায়াহ্নের অলক্ত আবীরে
উদ্বেলিত আরও ।
কপোলে গণ্ডদেশে,
কমনীয় সুপুষ্ট অধরে
বিদায়ী রক্তরবির
নিবিষ্ট নিবিড় চুম্বনে
শিহরিত সর্বাঙ্গ তোমার ।
নব চেতনায় উজ্জীবিত তুমি ।
রাতে
স্নিগ্ধ ফাগুন জোছনায়,
পল্লবিত বনানীর চাঁদোয়া তলে্,
শ্যামল কোমল শতরঞ্জী শয্যায়
লীলামত্ত প্রাণকৃষ্ণ সাথে ।
অনাগত প্রজন্মের তুমিই
উর্বর বীজতলা ।
কারো সুকন্যা তুমি,
কারো জননী মমতাময়ী,
কারো ভাবিনী ভার্যা জায়া ।
তুমি মানসী মনস্বীনি
পূজনীয়া ।
---*---
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন