যাব না আমি
-------------- মও; রুহুল আমীন
তুমি যাবে যাও।
মঙ্গল শোভাযাত্রায়
যাব না আমি। বর্ণিল
মুখোশে সেখানে
মানুষের চেহারা আড়াল,
সবাই নিমজ্জিত বিবর্ণ চেতনায়,
বড় কঠিন আজ
মানুষ আর অমানুষের
বিভেদ নির্ণয়,
দানবের পদাঘাতে ভু-তল প্রকম্পিত,
ঘামের দুর্গন্ধে অঙ্গের সুগন্ধি উধাও,
জীবজন্তুর খোলসে মানুষ
স্বেচ্ছায় জানোয়ার,
পুলিশি পাহারায় রাজপথ
মানুষের চারণভুমি,
সভ্যতা হাতছাড়া আদিমতায়,
জনপদ অরণ্য জঙ্গল,
সম্প্রীতির বিশাল আয়োজনে
বাতাসে বাতাসে
সংঘাতের সুপ্ত উত্তাপ,
মঙ্গলের ভস্মাবরণে
ধামাচাপা বিদ্বেষের অনল।
কখন না জানি কী হয় !
আমি ভাই ভীতু কাপুরুষ !
অমঙ্গল শঙ্কায়
সারারাত ঘুমজাগা।
মঙ্গল শোভাযাত্রায়
তাই আমি যাব না আজ।
তুমি যাবে যাও।
মঙ্গল শোভাযাত্রায়
যাব না আমি। বর্ণিল
মুখোশে সেখানে
মানুষের চেহারা আড়াল,
সবাই নিমজ্জিত বিবর্ণ চেতনায়,
বড় কঠিন আজ
মানুষ আর অমানুষের
বিভেদ নির্ণয়,
দানবের পদাঘাতে ভু-তল প্রকম্পিত,
ঘামের দুর্গন্ধে অঙ্গের সুগন্ধি উধাও,
জীবজন্তুর খোলসে মানুষ
স্বেচ্ছায় জানোয়ার,
পুলিশি পাহারায় রাজপথ
মানুষের চারণভুমি,
সভ্যতা হাতছাড়া আদিমতায়,
জনপদ অরণ্য জঙ্গল,
সম্প্রীতির বিশাল আয়োজনে
বাতাসে বাতাসে
সংঘাতের সুপ্ত উত্তাপ,
মঙ্গলের ভস্মাবরণে
ধামাচাপা বিদ্বেষের অনল।
কখন না জানি কী হয় !
আমি ভাই ভীতু কাপুরুষ !
অমঙ্গল শঙ্কায়
সারারাত ঘুমজাগা।
মঙ্গল শোভাযাত্রায়
তাই আমি যাব না আজ।
---*---
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



