প্রতীক্ষা আমার
----------------
ততক্ষণ না ক্ষান্ত দিব আমি,
মুদিব নয়ন, দাঁড়াব সরে
কিংবা ছেড়ে দিব পথ,
যতক্ষণ না হেরিব ফের
পুর্ণেন্দুর ঊদয়- জ্যোৎস্নার
এলানো আঁচল।
যতক্ষণ না মোর নিলাজ
নিঃশ্বাসবায়ে হবে আন্দোলিত
অসিত বরণ তার অনিব্ধ কেশ,
বিশ্রস্তবসনে সে কামাতুরা
খুঁজিবে আশ্রয় মোর বক্ষে'পরে,
মধুর সীৎকারে তার হবে মুখরিত
নিস্তব্ধ নিশির দীঘল প্রহর,
যতক্ষণ না অরুণ উচাটন
করজোড়ে উৎপতন অনুমতি
মাগিবে আমার,
ততক্ষণ তারে ছাড়িব না
আমি, প্রত্যয়দীপ্ত প্রতীক্ষার
আমার না হবে অবসান।
---*---
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



