somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফর ইকবাল স্যারকে যে কারণে ধন্যবাদ।।।।।।

০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে একটি জাতীয় দৈনিকে জাফর ইকবাল স্যারের একটা লেখা পড়লাম। স্যারকে লেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

স্যার আপনি খুব বিস্ময় প্রকাশ করেছেন যে, যে দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে। সেই দেশের তরুনরা মুক্তিযোদ্ধাদের আদর্শকে লালন করবে। মুক্তিযোদ্ধাদের ভালবাসবে। কিন্তু তারা তা না করে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারীদের ভালবাসতে শিখছে।

আসলে স্যার এই দায়ভার আপনি কাকে দিবেন? আমি ব্যক্তিগতভাবে মানে করি এই দায়ভার স্বাধীনতার পক্ষের শক্তিকেই নিতে হবে। তারা এই কোমলমতি তরুণদের কাছে ভাল কোন আদর্শে সন্ধান দিতে ব্যর্থ হয়েছেন। স্বাধীনতার পক্ষের শক্তি বলতে বিশেষ করে আওয়ামী লীগকেই দায়ি করব। তারা যে ছাত্র সংগঠন গঠন করেছে ছাত্রলীগ তাদের মাঝে নীতিনৈতিকতা, শৃঙ্খলা বলতে কিছুই নেই। তারা স্বার্থের কারণে নিজেদের দলের ভাইদের আক্রমণ করছে, হত্যা করছে। ধর্ষণের সেনচুরি করছে। অস্ত্রবাজি, টেন্ডারবাজী, চাদাবাজি করছে, শিক্ষকদের উপর চড়াও হচ্ছে। ফলে কোমলমতি তরুণরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

অন্যদিকে শিবির একটি সুশৃঙ্খল দল হিসেবে পরিচিত। তারা ভাল-মন্দ যে কাজই করুক না কেন। তারা নিজেদের মাঝে কোন ক্রোন্দলে জড়ায় না। নিজ স্বার্থের জন্য নিজ দলের ভাইদের উপর আক্রমণ, হত্যা করে না। তারা শিক্ষকদের সাথে খারাফ আচরণ করেছে এমন নজির কম আছে। কোন মেয়েকে ধর্ষণ করবে তো দূরে থাক, ইভটিজিং করেছে এমন কোন সংবাদ প্রকাশিত হতে দেখিনি। ফলে এই তরুণ কোমলমতিরা তাদের এই প্রত্যক্ষ পার্থক্য তাকার কারণে তারা শিবিরের প্রতি আকৃষ্ট হচ্ছে।

তাই স্যার আপনাকে বলবো, তারুন্য এক নদীর স্রোতের মত । এর গতি কখনো আটকে রাখা যায় না। শিবিরের বদনাম করে তরুনদেরকে শিবির থেকে বিরত রাখা যাবে না। শিবির থেকে তরুনদের বিরত রাখার জন্য অবশ্যই তাদের এমন একটা দলের সন্ধান তাদের দিতে হবে। যারা শিবিরের চাইতে আরো বেশি সুশৃঙ্খল, যারা নিজ স্বার্থের জন্য নিজ দলের অন্য কর্মীদের উপর রক্ত পিপাসায় ঝাপিয়ে পড়বে না। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল, যারা কোন মেয়ের শ্লীলহানি করবে না, যারা অস্ত্রবাজি, টেন্ডারবাজি করবে না।

স্যার আপনি বলেছেন যে, আপনি রাজনীতি বেশি বুঝেন না। কিন্তু তারপরও কোমলমতি তরুনদের শিবির হতে দূরে থাকার জন্য আপনি যেভাবে আপনার দরদী কথামালা ঢেলে দিয়েছেন। আশা করি স্বাধীনতার স্বপক্ষের শক্তির সংগঠন ছাত্রলীগকে সকল অপকর্ম থেকে তাদের নৈতিক মান ও সাংগঠনিক মান বৃদ্ধির জন্য আপনি এগিয়ে আসবেন।

অন্যথায় যতই শিবির বিরোধী প্রচারণা চালানো হোক না কেন। তাতে কোন ফল হবে না। যা বিগত কয়েক দশক চালিয়েও কোন লাভ হয়নি। বরং শিবিরের দলে তরুনদের উপস্থিতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি সামনের দিনগুলোতে একই পথে হাটি। অর্থাৎ শিবিরের বিরুদ্ধ প্রচারণা চালানোর মধ্যেই থেমে থাকি। তাহলে সামনে আরো ভয়াবহ দিনের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×