somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিযোগ আ.লীগের ক্যাডারদের বিরুদ্ধে -শিক্ষককে পিটিয়ে ‘জামায়াত’ হিসেবে পুলিশে সোপর্দ

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরগুনার আমতলী উপজেলা সদরের এম ইউ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা বেদম মারধর করে জামায়াত-সমর্থক হিসেবে পুলিশে সোপর্দ করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সকালে তাঁকে উপজেলা বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ভয়ে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাচ্ছেন না। তবে স্থানীয় শিক্ষক সমিতির নেতারা বলছেন, দেলোয়ার হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, এমন কথা তাঁদের জানা নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদ্য সাবেক সভাপতি ফয়সাল তালুকদার অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাঁদের মনোনীত ব্যক্তিকে আহ্বায়ক করে নতুন কমিটির প্রস্তাব বরিশাল শিক্ষা বোর্ডে পাঠানোর জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চাপ দেন। হরতালের কারণে তা পাঠাতে বিলম্ব হওয়ায় তাঁকে মারধর এবং জামায়াত-সমর্থক হিসেবে পুলিশে সোপর্দ করা হয়েছে। আসলে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সাত-আটটি মোটরসাইকেলে করে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতা ১৫-২০ জন দলীয় ক্যাডার নিয়ে বিদ্যালয়ে গিয়ে নতুন কমিটির প্রস্তাব না পাঠানোর বিষয়ে দেলোয়ার হোসেনের কাছে জানতে চান। দেলোয়ার হোসেন হরতালের কারণে প্রস্তাব পাঠাতে দেরি হয়েছে বলে তাঁদের আশ্বস্ত করতে চাইলেও তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা দেলোয়ারকে কার্যালয় থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে বেদম পেটান। এরপর তাঁকে মোটরসাইকেলে তুলে আমতলী থানায় নিয়ে জামায়াত-সমর্থক হিসেবে পুলিশে সোপর্দ করা হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল মালেক এবং সম্পাদক আবুল কাশেম বলেন, দেলোয়ার হোসেন কোনো দল করেন কি না, আমাদের জানা নেই।’ আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দেলোয়ার হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত, এমন অভিযোগে স্থানীয় জনগণ মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে থানায় সোপর্দ করেন। জনগণ, না স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা তাঁকে থানায় দিয়েছেন, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি বলেন, ওই শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত কি না, তদন্ত করে দেখা হচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন দলীয় ক্যাডারদের বিরুদ্ধে দেলোয়ার হোসেনকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের সঙ্গে দলীয় কর্মীরা তাঁকে গ্রেপ্তারে সহায়তা করে মাত্র। তিনি আরও বলেন, দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামের অপর এক শিক্ষক জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘ওসি সাহেব আমাকে ফোন করে দেলোয়ার হোসেনকে আটকের বিষয়টি জানান। দেলোয়ার হোসেন চলতি এসএসসি পরীক্ষায় আমতলী কেন্দ্রের সচিব হওয়ায় পরীক্ষা গ্রহণে অসুবিধার কথা বিবেচনা করে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে এ প্রসঙ্গে কথা বলি। তিনি আমাকে অন্য একজন নেতার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরপর বিষয়টি আমি ইউএনও সাহেবকে অবহিত করি।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×