somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন 'মুনতাজুল করিম'

১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন 'মুনতাজুল করিম'।
আমাদের সমাজের বিখ্যাত কেউ নন।ইনি একটি মসজিদের খাদেম মাত্র।মানুষ সচারচার ইনাকে স্মরন করেন না।কারণ আমাদের প্রচলিত সমাজে একটি মসজিদের খাদেমকে স্মরন করার সংস্কৃতি গড়ে ওঠেনি।ইনাকে তখনই স্মরন করা হয়,যখন কোনো মৃত ব্যক্তির সৎকারের সময় গোছলের প্রয়োজন পড়ে।এই মুনতাজুল করিম সাহেব তখন অদ্ভুত এক মমতায় সেইসব মৃত ব্যক্তির গোছলের জন্য ব্যস্ত হয়ে পড়েন।সেই ১৯৬৭ সাল থেকে ইনি খুলনা শহরের ফেরিঘাট মোড়স্থ জিন্নাহ মসজিদে খাদেম হিসাবে আছেন এবং অকাতরে এভাবেই মানুষের সেবা করে যাচ্ছেন।গতকাল এই মুনতাজুল করিম সাহেবের সাথে আমার পরিচয় হয় আমার বাবার মৃত্যু পরবর্তি সৎকার কাজের প্রয়োজনে।
মানুষ মারা যাবার পরে দাফন করার সময় লাশ বহন করার সময় কোথা থেকে যেন অনেক (অপরিচিত) লোক হাজির হয়ে যায়,যারা বিনিময়ে কিছুই আশা করে না।অদ্ভুত মায়াময় এক আচরণ পাওয়া যায় তাদের কাছ থেকে।গতকাল আমার বাবার দাফনের সময় এ রকম কিছু হৃদয়বান লোকের সাক্ষাৎ আমি পেয়েছিলাম।
নিজেকে এখন খুব ছোট ছোট মনে হচ্ছে।আমি কখনোই(দুই একটা ব্যতিক্রম বাদ দিলে) তাদের মত এভাবে নিজেকে সমর্পন করিনি কিংবা করতে পারিনি,যার অধিকাংশই ছিল আমার ইচ্ছাকৃত।আমি যে এত খারাপ,এত হীনমানসিকতা সম্পন্ন তা আমার বাবা মারা না গেলে হয়ত বুঝতেই পারতাম না।
যা কখনো করিনি,তা নিয়ে হয়তো আফসোস করে কিছু হবে না।কিন্তু নিজের মধ্যে অদ্ভুত এক অপরাধবোধ কাজ করছে সব সময়।নিজেকে শুধু এটুকুই বলতে পারি এখনও সময় আছে মানুষ হওয়ার।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×