somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

রুমিনীল
quote icon
নীল রঙের একটি পাখি....

বসন্তের এক সিণ্গ্ধ বিকেলে এসেছিল পাখিটি৷ খুব দুষ্ট ছিল পাখিটি৷ বনের পাখি যাকে বলে৷ পাখিটিকে ভাল লাগত না আমার৷ তবুও তাকে পুষতে চাইলাম৷ নিজের কাছে রাখতে চাইলাম৷ নতুনের প্রতি স্বভাব সুলভ আকর্ষণ থেকেই হয়ত আমার এমনটা করা৷ দিন চলতে থাকল....

পাখিটিকে দিন দিন কেন জানি ভাল লাগতে লাগল৷ পাখিটির সাথে কথা না বললে কেন জানি আর থাকতে পারতাম না৷ খুব কষ্ট হত পাখিটির কিচির মিচির না শুনলে৷ পাখিটিকে ভালোবেসে ফেলেছিলাম আমি৷ আরে.....একটু ভুল হয়ে গেল৷ এখনো পাখিটিকে আমি ভালোবাসি৷ কিন্তু ভয় হয় পাখিটিকে হারিয়ে ফেলার...

বনের পাখি বলে কথা৷ খাঁচায় সে কি থাকবে? সে যদি চলে যেতে চায়, আটকাবো না তাকে৷ খাঁচাতো খোলাই আছে... সে চাইলে আবার আকাশে ডানা মেলতে পারবে৷ হয়তবা সে এটিই করবে একদিন৷ ভুলে যাবে আমার সব স্মৃতি, সব ভালোবাসা, খুঁজে পাবে নতুন আশ্রয়৷ কিন্তু আমি তো পাখিটিকে ভুলতে পারব না৷ হয়ত তখনো আমি চেয়ে থাকব ঐ নীল আকাশের দিকে সেই নীল রঙের পাখিটির আশায়.... কারণ

সেই নীল রঙের পাখিটিকে যে আমি অনেক ভালোবাসি ........................


"মানুষ ভুল করে না , ভুল হয়ে যায় ।"

------ইয়ার হোসেন
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মৃতজীবন

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২৬


ইট,কাঠ,পাথরের হৃদয়ের ভীড়ে,
খুঁজে ফিরি কলমি ভাসা পুকুর,
বকুলের গন্ধমাখা হৃদয়
আজ যেন শুধু রূপকথা|
চারপাশে রক্তভাসে শুধু,
হৃদয়গুলো শুষ্ক মরু ধূ ধূ,
সবুজের চিহ্নটুকুও নেই|
চারপাশে শুধুই ধূসর|
নেই কোনো বাঁশিতেও সুর,
নীলাকাশ আরও কতদূর,
মৃতসব হৃদয়ের মাঝে,
জীবনের নকল বাসর| বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     ০ like!

চিরসবুজ

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২৬


ধূলির আস্তর পরে থাকা বাতাসে
ভাসে স্বপ্ন তবু,
প্রতিটি বসন্ত এনে দেয় সজীবতা!
রিক্ত,মৃত আর ঝরা পাতারা
তবু রেখে যায়,কিছু সবুজ!
নতুন ফুলেদের প্রাণে|
কালের গহ্বর সাজায় এসবকিছু,
এতো প্রেম,এতো কান্না,অভিমান,
অপেক্ষার সাথে জমা পড়ে
অপমান,উপহাস,ঘৃনা
আর সব বিদ্রোহগুলো|
তাই সব গোলাপের
সব আর্দ্রতাগুলো শুকায়
শুধু হৃদয়গুলো চিরসবুজ,
কখনো আদর,ভালোবাসা,প্রেম
কখনো কান্নায়

ধূলির আস্তর পরে থাকা বাতাসে
ভাসে স্বপ্ন তবু,
প্রতিটি বসন্ত এনে দেয় সজীবতা!
রিক্ত,মৃত আর ঝরা পাতারা
তবু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

ভালোবাসিনা !

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২৫


তোমাকেতো ভালোবাসিনা,
তবু তুমি ছাড়া ভালোলাগেনা!
তোমাকে কাছে পাবার মুহুর্তগুলো
আটকে গেছে স্থির সময়ের চক্রে!
অথচ তোমাকে ঘৃনাকরার দায়িত্ব নিয়েছি আজীবন!
তোমার গন্ধ মেখে বসন্তের ফূলগুলো,
পাগলকরে রাখে অহোরাত্র!
অথচ আমি তোমাকে ভালোবাসিনা!
অনন্তকাল থেকে বসে আছি
তুমি আসবেবলে,
অথচ আমাদের মাঝে কোনো অপেক্ষা নেই,
ভালোবাসি আর্তনাদ
আকাশ,বাতাস,প্রান্তরে
অথচ আমি তোমাকে ভালোবাসিনা!
আসলে আমি তোমাকে ভালোবাসিনা!!! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

অনাদরে এই আমি

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২৪

অনাদরা!
হায়রে বিধির অনাদরা,
নিতুই পেলি অবহেলা|
যে কাননের ফুল ছিলি তুই,
সেই কাননের ফুল পাতারা
চেনে নারে চেনাজনা,
হায়রে বিধির অনাদরা,
চেয়েছিলি তুই আদর কিছু,
একটু শুধু ভালোবাসা,
কোথায় পাবি কোথাও যে নেই
আদর-স্নেহ-ভালোবাসা
চাইবি আবার আদর রে তুই,
মাপ কাঠিতে মাপবে বিঁভুই,
শিউলি দলে মিশতে রে তুই
পারবিনা!
তারায় তারায় জোনায় হয়ে জ্বলবিনা!
তুইযে বিধির অনাদরা,
একটু শুধু প্রেম লাগিয়া
ধূল করেছিস স্বর্গ নরা
কোথায় পাবি নীল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

সবুজ নীল

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২৩

11.11.08
09:25PM

দিগন্ত জুড়ে তুষারের শুভ্রতা
জমাট বাঁধা সাদা আকাশ
কোথাও কোনো নীল নেই,
লাল নেই,কালো নেই
শুধু শুভ্রতা!
সবকিছু,কত নিষ্পাপ স্বর্গীয়!
কোথা থেকে একমুঠো ধূলো ঝড় এলো,
যন্ত্রনার উত্তাপ তুষারের পৃথিবীটা গলিয়ে দিল!
ধূলো জলে ধূসর হলো সকালগুলো,
জন্মনিল সবুজ ঘাস,
জন্মনিল মাঠের প্রেরণা,
তারপর আকাশটা নীল হলো,
সাদা সাদা মেঘ হলো তাতে!
পাখি হলো হরেক রকম!
সবশেষে ফুল হলো,
লাল ফুল,নীল ফুল!
এলো বর্ষা,শরৎ,শৈত্য
ঋতু এলো ফুল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ০ like!

ঘাসফুল

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২১

একটা ছোট্ট ঘাসফুল
ছোট্ট একটা তারার মতো
ঝড়ে গেছে,
অভিমানে আর্তনাদে,
কোনো ক্ষমা নেই
প্রকৃতির নিয়মে!
নেই অভিযোগ,
সুমহান অন্তরীক্ষে
নেই হিংসা দ্বেষ,
নেই স্পৃহা,
প্রাকৃতিক!
চলছে সব...
তাই আজ বুঝলাম,
শ্বাশত নীঃরবতার ভাষা,
তুমি চলে যাও,
আমার কিছু বলার নেই|
আমি জানি,
একটি হাসি ও একটি কান্নার মূল্য
প্রশ্ন নেই,শুধু বিস্ময়!
তুমিও যে আমারই মত!
হাসছ,খেলছো,বলছো!
তবে জীবন,
এত বিচিত্র!
এইতো বিস্ময়,আমরণ| বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     ০ like!

রুমি

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২০

হে স্বার্থপর!
এক কৃষ্ণ গহ্বরের মত অতল,
এক শূণ্যতা গড়ে ওঠে এরপর!
কিছু মানুষের সারা অবয়বে,
অতি ব্যবহারে জীর্ন
গাড়ীটার মতো,
স্বপ্ন ভঙ্গের ধকল
সারা অস্তিত্বজুড়ে|
আর তুমি!
হ্যাঁ তুমি!
হয়তো তুমিই,
ড্রাকুলা দানবদের মত
আরও তরুণ হও
ঐসব হৃদয়ের সজীবতা খেয়ে!
আমাদের শরীরে একই রক্ত
পশুদেরও তাই,
তাই বুঝি তোমাতে আমাতে
হৃদয়ের এতো দূরত্ব! বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     ০ like!

রুমি

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৯

কবে এত স্বার্থপর হলাম বলোতো!
শুধু আমি আমি আমি
কোথাও তুমি নেইতো!
এইতো শুরু আবেগের রুক্ষতার!
হৃদয়ের মমি করন প্রক্রিয়া....... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     ০ like!

রুমিনীল

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৮

মাঝে মাঝে ইচ্ছে করে
দূর মেঠো পথ ধরে
চলে যাই বহুদূরে
হয়ত থাকবেনা তুমি পাশে।
বিরহী পুষ্পরাগে অচেনা সুরভি ভাসে
ঝরাপাতা থাকে তুমি থাকো না!
সব প্রতিবাদ গুলো
একে একে মিছে হলও
অভিমান ধুয়ে গেল শ্রাবনের জলে।
আবারো ফাগুন এলো
হৃদয় উতলা হলও
সবকিছু এলো তুমি এলেনা!
বাতাসে বাতাসে আজো
কিযে শোরগোল হলও
সবফুল ঝরে গেল
উপহাসে ভরে গেলো
হৃদয় আবার!
এলেনা শুধুই তুমি,
চলেগেল সময়
অপেক্ষার ভোর হলও
ততদিনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     ০ like!

রুমিনীল

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৭

তুমি চলে যাবার পর
আর কোনো নতুন
পথে হাঁটা হয়নি|
অনন্ত নীঃরবতার চাদর
ছড়িয়ে গেছি সারা পথ|
তুমিও ঢাকা পরে গেছো,
আর সব স্মৃতিগুলোও
ঢাকা পড়েছে একই চাদরে|
মাঝে মাঝে এই অভেদ্য স্তরের উপর থেকে
নিজেকে খুঁজে ফিরি,
বেঁচে আছিতো!
অথবা কতটা পঁচলো হৃদয়!
পৃথিবীটা বড়ই অপ্রকৃত এখন
তাই হৃদয়টাও ফরমালিন মাখানো
প্লাস্টিকের মত কৃত্রিম আবেগ
দিয়ে মোড়ানো বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     ০ like!

রুমিনীল

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৭

সেদিন একগুচ্ছ হলুদে
তোমার দৃষ্টি আটকে গেল
আমার অশ্রুগুলো সবুজে
শিশির হলো
তবুও বুঝতে পারিনি
এতটুকু
তুমি তো অভিমান বোঝনা
আমি শুধু
চাহনী জুড়ে গভীরতা দেখেছি
ছুঁইনি শুরুর সীমাটুকু
তুমিতো তেমনি আছো
বদলেছে হৃদয় আমার
ঝরা ফুল পাতা প্রেমী
বলে শুধু তুমি তুমি
আর সব ভুলে যাওয়া ভুল
চাঁদটা তেমনি জেগে
আমি সরে গেছি দূরে
লাগেনা কিছুই ভালো যার
আজ চারিপাশ ঘিরে
ভাবনারা ঘুরে ফিরে
বসেনাতো মনজুড়ে তার
আলতার লালটুকু
মিছেনয় এতটুকু
তবু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     ০ like!

রুমিনীল

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৬

এইখানে স্থির হয়ে পড়ে আছে
এক অনন্ত জীবন আমার
পাশে তার অভিমান
জ্বরা প্রজ্ঞা আবেগের
নীল কালো ছোঁপ
একি তবে কবর
এক জীবনের সব
প্রেম আর বীরহের?
আর যত প্রতিজ্ঞা
ভয় পাওয়া চোখে মাখা
স্বপ্নের আঁকিবুকি
যেদিকে দুচোখ যায়
হাড়িয়ে যাবার সব স্মৃতি!
কান্না আর অপমান গুলো,
জমলো কী মহাকাল হৃদয়ে আবার?

বজ্রের নাদে জাগা ভালোবাসা টুকু,
সযতনে আঁকা হয়ে আছে
পাথরের আঁকিবুকি কাটা
নীরব এক প্রার্থনা গৃহে
একি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     ০ like!

ঘাসফুল

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৫


এক আকাশ ছাউনীতে ঘেরা,
একগুচ্ছ ঘাসফুল!
জ্বলেগেল,দলে গেল
সময়ের সুর|
ফুটেছে অজস্র বকুল
দেখিলাম পড়ে আছে
গাছতলা জুড়ে
ফুটেছে আবারো ঘাসফুল|
সবুজের সমারোহে ভরা,
গোধূলীর লালাভ আলোয়
হৃদয়েরা এখনো ব্যকুল
দেখা পেতে প্রিয় মুখটার|
তবু ঐ ঘাসফুল টুকু
কেঁদে ফেরে আজো বারবার
হৃদয়ের লাবণ্য হাড়া,
আজ আর কিছুনেই তার|
ফুটেছে অনেকই ঘাসফুল,
লাল,সাদা,নীল রঙে ছাওয়া
ভালোবাসা,মন্দবাসারা
হৃদয়ে বাধেনা বাসা তার|
ঘাসফুল তবু ভালো থাকে,
ভালোবাসে আরো ভালোবাসে
মানবের উগ্র আচার,
বিসর্জন শেষ কোমলতা
বিনিময়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     ০ like!

মাধবীলতা!

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৪



তোমাকে ভালোবাসি,
যখন তুমি বর্ণহীন শিকর(জল) তখনো,
তোমার গাঢ় প্রেমরঙা লাল
কিংবা ভালোবাসার গোলাপী স্নিগ্ধতা!
ভালোবাসি তোমার,
বার বার না ফুটে
ঝড়ে যাওয়া কুঁড়িকে|
কঁচি সবুজ আবরনে ঢাকা অস্তিত্ব,
যখন সব পেলবতা মলিন হয়ে,
ধূলি বায়ু পানিতে,
বৃদ্ধাপ্রায় তুমি!
তখনো চিরসবুজ হৃদয়ে আমার|
সৃষ্টির আদি হতে অন্তে,
আমি তোমাকে হৃদয় থেকে
ভালোবাসি মাধবীলতা| বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     ০ like!

দিঠি!

লিখেছেন রুমিনীল, ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:১৩


সময়ের খামে ভরে সবুজের কত চিঠি
লিখেছিনু আমি শতবার ।
চিঠি সে পেলনা দিঠি
হৃদয় বোঝেনা সেকি
কাগজের রঙ্গিন আবেগ!
মনেপড়ে,
ভালবাসা ছিলতার
প্রতিভাজে,
ছিল প্রেম প্রীয়তের নামে।
আজ যেন চিঠি ফেরে
সু কোমল ভাষা নিয়ে
মৃত এ হৃদয়ে।
সে চিঠি,চিঠি তো নেই ,
সময়ের বলিরেখা ভাঁজে ভাঁজে ।
খুলিলাম সন্তর্পণে ,
মুছে নাই রঙটুকু
অভিমান এতোটুকু
মুছেগেছে হৃদয় আমার।
অমূল্য কথার বাণী
রয়েছে আজো তেমনি
নেই শুধু সে আবেগ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯২ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৭৬৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ