তোমাকেতো ভালোবাসিনা,
তবু তুমি ছাড়া ভালোলাগেনা!
তোমাকে কাছে পাবার মুহুর্তগুলো
আটকে গেছে স্থির সময়ের চক্রে!
অথচ তোমাকে ঘৃনাকরার দায়িত্ব নিয়েছি আজীবন!
তোমার গন্ধ মেখে বসন্তের ফূলগুলো,
পাগলকরে রাখে অহোরাত্র!
অথচ আমি তোমাকে ভালোবাসিনা!
অনন্তকাল থেকে বসে আছি
তুমি আসবেবলে,
অথচ আমাদের মাঝে কোনো অপেক্ষা নেই,
ভালোবাসি আর্তনাদ
আকাশ,বাতাস,প্রান্তরে
অথচ আমি তোমাকে ভালোবাসিনা!
আসলে আমি তোমাকে ভালোবাসিনা!!!
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




