11.11.08
09:25PM
দিগন্ত জুড়ে তুষারের শুভ্রতা
জমাট বাঁধা সাদা আকাশ
কোথাও কোনো নীল নেই,
লাল নেই,কালো নেই
শুধু শুভ্রতা!
সবকিছু,কত নিষ্পাপ স্বর্গীয়!
কোথা থেকে একমুঠো ধূলো ঝড় এলো,
যন্ত্রনার উত্তাপ তুষারের পৃথিবীটা গলিয়ে দিল!
ধূলো জলে ধূসর হলো সকালগুলো,
জন্মনিল সবুজ ঘাস,
জন্মনিল মাঠের প্রেরণা,
তারপর আকাশটা নীল হলো,
সাদা সাদা মেঘ হলো তাতে!
পাখি হলো হরেক রকম!
সবশেষে ফুল হলো,
লাল ফুল,নীল ফুল!
এলো বর্ষা,শরৎ,শৈত্য
ঋতু এলো ফুল ঝড়বার!
জন্ম নিল চৈত্রের শূণ্যতা|
সেই শুভ্র পৃথিবীর কান্না হলো,
শীতের শিশির!
নিঃষ্পাপ পৃথিবীটা লুকিয়ে গেলো, সময়ের গহ্বরে|
আর সেই ধূলিকণাটুকু,
আজ রাজত্ব করে
আমার জীবনজুড়ে...
তাই মাঝে মাঝে মনে হয়
চিৎকার করি
আমার নীলাকাশ চাইনা,
সেই তুষার শুভ্র পৃথিবী
আমাকে ফিরিয়ে দাও|
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




