একদিন আমিও
এক জাদুর প্রদীপ
হাতে পেলাম,
যথারীতি দৈত্য এলো
আমার ইচ্ছে পূরনের সময় হলো|
লোভী মন
প্রথমেই তোমাকে কাছে পাবার
মুহূর্তগুলো ফিরে চাইল
চাওয়া পূরনের পথেই
আমি দেখলাম
নিজেকে এক অচেনা অসবুজ রূপে
তোমার ভালোবাসার স্বর্গকে
না চেয়ে
সে ফিরে পেতে চাইল
সেই কালো অন্ধকার গুলোকে,
শত অপমান
আর আঘাতের দগদগে চিহ্নগুলোকে,
আবারও
অকৃত্রিম অনুভবে চাইল সে!
আমার সেই অনুভূতিহীন
ফ্যাকাশে মুখের যন্ত্রনা!
আর তোমার,
নির্বাক অপমানগুলো,
তৃতীয় এবং শেষ চাওয়াই
সে আবার একইভাবে
তোমাকেই চাইল|
চাইল সে কঠিন-সবুজ প্রেম!
সব অভিমান,
স্বপ্ন আর হতাশাগুলো
ঠিক যেভাবে স্মৃতিতে সাজানো আছে!
সে আজ শুধু
সেই বিধস্ত বিশ্বাস গুলোকে
আরেকবার অনুভব করতে চায়|
সে আজ শুধু
আরেকবার পার হতে চায়
জীবনের সেই দুর্গম পথ
যে পথে সে হেঁটেছিল!
না! ভুল সে মরেছিল
শতবার!
সেই পথেই আরেকটিবার
সেই কষ্টগুলোকে
ছুঁয়ে আসতে চায়|
তোমার বদলে
যারা আকন্ঠ জড়িয়ে ছিল
সমস্ত অস্তিত্ব!
না!
তোমাকে চিরতরে আপন করে পাবার লোভ
তার কাছে এক ফুলদানিতে সাজানো গোলাপমাত্র|
আজ সে পাহাড় ফেঁরে
পান করতে চায় বিষাদ সিন্ধু|
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




